© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইঙ্গিতপূর্ণ পোস্টে নতুন বিতর্কে জীতু ও পরমব্রত

শেয়ার করুন:
ইঙ্গিতপূর্ণ পোস্টে নতুন বিতর্কে জীতু ও পরমব্রত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৪ পিএম | ২৫ মে, ২০২৬
টলিপাড়ার অন্দরমহলে রাজনৈতিক পালাবদলের রেশ এখনো স্পষ্ট। সরকার পরিবর্তনের পর থেকেই শিল্পী মহলের একাংশের অবস্থান, মন্তব্য এবং পুরোনো সম্পর্ক নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। সেই আবহেই এবার নতুন করে চর্চার কেন্দ্রে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও অভিনেতা জীতু কমল।

সম্প্রতি একটি বৈঠকে পরমব্রত চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, একসময় সদ্যোজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে “দাঁতে দাঁত চেপে” অনেক কিছু সহ্য করতে হয়েছিল। তার সেই মন্তব্য ঘিরেই শুরু হয়েছিল নেটদুনিয়ায় আলোচনা। আর এবার সেই বক্তব্যকে ঘিরেই জীতু কমলের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা।

কিছুদিন আগেই শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর শুটিং। ধারাবাহিকের শেষ পর্বে আর্য ও অপর্ণার সন্তানকে দেখানো হয়। সেই ছোট্ট শিশুকে কোলে নিয়ে কয়েকটি ছবি পোস্ট করেন জীতু। তবে ছবির চেয়ে বেশি নজর কাড়ে তার পোস্টের ক্যাপশন।

সেখানে “সদ্যোজাত” শব্দের সঙ্গে দাঁতের প্রতীক ব্যবহার করে একটি ইঙ্গিতপূর্ণ বাক্য লেখেন অভিনেতা। এরপরই নেটিজেনদের একাংশ মনে করতে শুরু করেন, এটি আসলে পরমব্রতের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরেই করা ব্যঙ্গাত্মক ইঙ্গিত।

এতেই থেমে থাকেননি জীতু। আরও একটি পোস্টে তিনি লেখেন, নিজের দাঁতগুলোও নাকি ইন্ডাস্ট্রিকে দিয়ে দিয়েছেন। তার এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে আলোচনা আরও জোরালো হয়। অনেকে মনে করছেন, ইন্ডাস্ট্রির সাম্প্রতিক পরিস্থিতি এবং অবস্থান বদল নিয়ে নীরব প্রতিবাদ জানাতেই এমন পোস্ট করেছেন অভিনেতা।



এর আগে ফেডারেশনকে ঘিরে বিতর্কে জড়িয়ে আলোচনায় এসেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। পরে এক ভিডিও বার্তায় তিনি ক্ষমাও চেয়েছিলেন।

সাম্প্রতিক এক বৈঠকে সেই প্রসঙ্গ টেনে পরমব্রত বলেন, সে সময় সদ্যোজাত সন্তানের কথা ভেবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়েছিল তাকে।

তার এই মন্তব্য সামনে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে তাকে ঘিরে শুরু হয় সমালোচনা ও কটাক্ষ। আর সেই আবহেই জীতুর পোস্টকে ঘিরে এখন টলিপাড়ায় নতুন করে শুরু হয়েছে গুঞ্জন।

টলিপাড়ার এই ইঙ্গিতপূর্ণ পোস্টযুদ্ধ এখন বিনোদন অঙ্গনের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।

পিআর/টিকে

মন্তব্য করুন