© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘শামুক’-এ ডামি মনস্টার নিয়ে নতুন চমক আনছেন অক্ষয়!

শেয়ার করুন:
‘শামুক’-এ ডামি মনস্টার নিয়ে নতুন চমক আনছেন অক্ষয়!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২১ পিএম | ২৫ মে, ২০২৬
বলিউড অভিনেতা অক্ষয় কুমারের নতুন সিনেমা ‘শামুক’ ঘোষণার পর থেকেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। নির্মাতাদের দাবি, এটি হতে যাচ্ছে ভারতের সবচেয়ে বড় বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর এলিয়েন সারভাইভাল থ্রিলার সিনেমা। আর সেই কারণেই ছবিটিকে ঘিরে দর্শকদের কৌতূহলও বাড়ছে প্রতিদিন।

সম্প্রতি আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়েছে। ছবিটি পরিচালনা করছেন কনিষ্ক ভার্মা এবং প্রযোজনায় রয়েছেন বিপুল অমৃতলাল শাহ। তবে শুধু তারকাবহুল আয়োজন নয়, ছবির নির্মাণশৈলী ও গল্পের ধরনই একে অন্যসব এলিয়েনভিত্তিক ভারতীয় সিনেমা থেকে আলাদা করে তুলতে চলেছে বলে মনে করছেন অনেকে।

জানা গেছে, এই সিনেমায় শুধু কম্পিউটারনির্ভর কৃত্রিম প্রযুক্তির ওপর ভরসা করা হচ্ছে না। বরং বাস্তব অভিজ্ঞতা তৈরি করতে নির্মাতারা বিশেষভাবে হাতে তৈরি বিশালাকৃতির ডামি মনস্টার ব্যবহার করার পরিকল্পনা নিয়েছেন। ফলে পর্দায় এলিয়েন ও দানবগুলোর উপস্থিতি আরও বাস্তব ও ভয়ংকরভাবে ফুটে উঠবে বলে আশা করা হচ্ছে।



ভারতীয় সিনেমায় এর আগে এলিয়েন নিয়ে নির্মিত অধিকাংশ গল্পে বন্ধুত্ব, পরিবার কিংবা আবেগের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু ‘সামুক’-এ সেই চেনা পথ থেকে পুরোপুরি বেরিয়ে আসতে চাইছেন নির্মাতারা। এখানে মূল গল্প আবর্তিত হবে মানুষ ও এলিয়েনদের ভয়ংকর সংঘর্ষকে কেন্দ্র করে।

নির্মাতারা জানিয়েছেন, সিনেমাটিতে থাকবে না প্রেমের গল্প কিংবা হালকা মেজাজের হাস্যরস। পুরো ছবিজুড়েই থাকবে টানটান উত্তেজনা, রহস্য এবং ভয়াবহতার আবহ। বিজ্ঞান, প্রযুক্তি এবং পৃথিবীতে এলিয়েন হামলার মতো বিষয়কে কেন্দ্র করেই এগোবে গল্প।

অ্যাকশন দৃশ্যকে আরও বাস্তবসম্মত করতে আন্তর্জাতিক মানের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলেও জানা গেছে। এজন্য যুক্ত করা হয়েছে ব্রিটিশ স্টান্ট বিশেষজ্ঞ লিউক টামবারকে, যিনি এর আগে আন্তর্জাতিক বিভিন্ন বড় প্রকল্পে কাজ করেছেন। অন্যদিকে অক্ষয় কুমারের মার্শাল আর্ট দক্ষতাও সিনেমার অ্যাকশনকে আরও শক্তিশালী করে তুলবে বলে মনে করছেন নির্মাতারা।

সব মিলিয়ে ‘সামুক’ শুধু একটি এলিয়েন সিনেমা নয়, বরং ভারতীয় চলচ্চিত্রে নতুন ধরনের বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর থ্রিলারের অভিজ্ঞতা দিতে চলেছে বলেই ধারণা করা হচ্ছে।

পিআর/টিকে

মন্তব্য করুন