© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুদ্ধ বন্ধে ‘শান্তি আলোচনা’ ঠিক পথে এগোচ্ছে: শেহবাজ শরিফ

শেয়ার করুন:
যুদ্ধ বন্ধে ‘শান্তি আলোচনা’ ঠিক পথে এগোচ্ছে: শেহবাজ শরিফ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৪ পিএম | ২৫ মে, ২০২৬
ইরান যুদ্ধ অবসানে একটি শান্তি চুক্তির নতুন সম্ভাবনার মাঝেই বর্তমানে চীন সফর করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির শীর্ষ মধ্যস্থতাকারী ও সেনাপ্রধান আসিম মুনির। বেইজিংয়ে সেনাপ্রধানকে পাশে নিয়ে চীনা নেতাদের সঙ্গে আলাপকালে শান্তি আলোচনার অগ্রগতি নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

বর্তমান পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে শাহবাজ শরিফ বলেন, 'বিশ্ব এখন একটি সংকটময় মুহূর্ত পার করছে। তবে পরিস্থিতি সঠিক দিকেই এগোচ্ছে।'

এ সময় শান্তি প্রতিষ্ঠায় সমর্থন জোগানোর জন্য তিনি চীনকে বিশেষভাবে ধন্যবাদ জানান।
সূত্র: আলজাজিরা

এমআই/টিএ

মন্তব্য করুন