© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘প্রিন্স’ সিনেমার স্থগিতাদেশ তুলে নিল সার্টিফিকেশন বোর্ড

শেয়ার করুন:
‘প্রিন্স’ সিনেমার স্থগিতাদেশ তুলে নিল সার্টিফিকেশন বোর্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫২ পিএম | ২৫ মে, ২০২৬
অবশেষে ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। ফলে সিনেমাটি প্রদর্শনে আর কোনো আইনি জটিলতা থাকছে না।

অনুমোদনবিহীন কিছু দৃশ্য ও গান প্রদর্শনের অভিযোগে গত ৬ মে সিনেমাটির সার্টিফিকেশন সনদ স্থগিত করেছিল বোর্ড। বিষয়টি নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় শর্ত পূরণের পর নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মঈনউদ্দীন গণমাধ্যমে বলেন, ‘সার্টিফিকেশনবিহীন কোনো দৃশ্য, গান প্রদর্শন করবে না—এই মর্মে ওরা মুচলেকা দিয়েছে। মুচলেকার পরিপ্রেক্ষিতে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, স্থগিতাদেশ প্রত্যাহার করা যেতে পারে।

ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। এ ছাড়া আরো অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু।



গত ২১ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’।

মুক্তির ৪৬ দিন পর সিনেমাটির প্রদর্শনী স্থগিত করে সার্টিফিকেশন বোর্ড, এরপর ১৮ দিন পর স্থগিতাদেশ তুলে নেয়।

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, রবিবার সিনেমাটির সংশোধিত সংস্করণের নতুন সার্টিফিকেশন সনদ হাতে পেয়েছেন তারা।

এসএন 

মন্তব্য করুন