© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাকিব-সাবিলার রসায়নে মুগ্ধ দর্শক, ভাইরাল ছবির নতুন গান

শেয়ার করুন:
শাকিব-সাবিলার রসায়নে মুগ্ধ দর্শক, ভাইরাল ছবির নতুন গান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০০ পিএম | ২৫ মে, ২০২৬
একাধিক চমক দিয়ে ভক্তদের উন্মাদনা বাড়িয়ে দিতে মেগাস্টার শাকিব খান নিজেকে গড়ে তুলেছেন ভিন্ন আঙ্গিকে। নতুন সিনেমা ‘রকস্টার’ নিয়ে সামনে আসবেন ঢালিউড কিং। রোববার (২৪ মে) এসভিএফ মিউজিক, চরকি, বিলিং মিউজিকের অফিশিয়াল চ্যানেলে প্রকাশিত হয়েছে ৪ মিনিট ৪১ সেকেন্ডের গান।

সাড়া পাওয়া গানটি লিখেছেন ও গেয়েছেন আহমেদ হাসান সানি। সংগীত পরিচালনা করেছেন জাহিদ নীরব। ‘আমাকে উড়িয়ে দাও’ শিরোনামে সিনেমাটির দ্বিতীয় গান এটি।

এ গানটির কিছু অংশ আগেই শোনা গিয়েছিল প্রথম টিজারে, এবার এল পূর্ণাঙ্গ গান। এতে পর্দায় দেখা গেছে শাকিব খান ও সাবিলা নূরকে। গানটিতে সিনেমার গল্প সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া গেছে।

শুরুতে শাকিব খান অভিনীত ‘আগুন’ চরিত্রটিকে দেখা যায় সংগ্রামী গায়ক হিসেবে। তিনি গান লিখছেন, রেকর্ড করছেন; প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আসছে নানা ইতিবাচক প্রতিক্রিয়া।



ধীরে ধীরে জনপ্রিয় রকস্টার হয়ে ওঠেন শাকিব খান। শহরের বড় বিলেবার্ডে তার ছবি দেখা যায়, বাইরে বের হলেও ভক্তরা অটোগ্রাফের জন্য মুখিয়ে থাকেন। তার এই পুরো যাত্রায় সঙ্গী থাকতে দেখা যায় সাবিলা নূরকে। কিন্তু শাকিব জনপ্রিয় হওয়ার পর সাবিলাকে আর দেখা যায় না! যে গায়কের সংগ্রামের দিনগুলোয় তিনি ছিলেন, জনপ্রিয় হওয়ার পর কেন হারিয়ে গেলেন? এই প্রশ্নের উত্তর মিলবে সিনেমাটি মুক্তির পরেই।

এর আগের মুক্তি পাওয়া দ্বিতীয় টিজারেই স্পষ্ট হয়েছে ছবিতে শাকিবের তিন নায়িকা—সাবিলা নূর, তানজিয়া মিথিলা ও সুনিধি নায়েক। হয়তোবা শাকিবের জীবনের বিভিন্ন পর্যায়ে তাদের দেখা যাবে।

‘আমাকে উড়িয়ে দাও’ গানটি মুক্তির পর দর্শক-শ্রোতাদের ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে। চরকির ইউটিউব চ্যানেলে মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘গানটি সত্যিই দুর্দান্ত।’ সঙ্গে জুড়ে দিয়েছেন আগুনের ইমোজি।

সান কমিউনিকেশনের প্রযোজনায় আয়মান আসিব স্বাধীনের চিত্রনাট্যে নতুন সিনেমা ‘রকস্টার’ পরিচালনা করছেন আজমান রুশো।

এসএন 

মন্তব্য করুন