© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের সাথে ‘খুব ভালো’, নয়তো ‘খুব খারাপ’ হবে: ট্রাম্প

শেয়ার করুন:
ইরানের সাথে ‘খুব ভালো’, নয়তো ‘খুব খারাপ’ হবে: ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩১ পিএম | ২৫ মে, ২০২৬
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে ডেমোক্র্যাট রাজনীতিকদের সমালোচনার কড়া জবাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরানের সঙ্গে চলমান আলোচনায় এখনও চূড়ান্ত কিছু হয়নি। তবে শেষ পর্যন্ত যদি কোনো চুক্তি হয়, সেটি হবে অত্যন্ত 'চমৎকার ও অর্থবহ', অন্যথায় কোনো চুক্তিই হবে না।

সামাজিক যোগাযোগমাধ্যম 'টুথ সোশ্যাল'-এ দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প তার এই অনড় অবস্থানের কথা তুলে ধরেন।

সাবেক ওবামা প্রশাসনের আমলে স্বাক্ষরিত জেসিপিওএ (JCPOA) চুক্তির কঠোর সমালোচনা করে তিনি বলেন, প্রস্তাবিত নতুন চুক্তিটি হবে তার সম্পূর্ণ বিপরীত। আগের চুক্তিটিকে 'ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সরাসরি ও উন্মুক্ত পথ' হিসেবে আখ্যায়িত করে ট্রাম্প জোর দিয়ে বলেন, 'আমি এ ধরনের কোনো চুক্তি করি না!'

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

এমআই/টিএ

মন্তব্য করুন