© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এআইএডিএমকের ৩ বিধায়ক যোগ দিলেন থালাপতির দলে, সমালোচনায় স্টালিন

শেয়ার করুন:
এআইএডিএমকের ৩ বিধায়ক যোগ দিলেন থালাপতির দলে, সমালোচনায় স্টালিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৭ এএম | ২৬ মে, ২০২৬

তামিলনাড়ু রাজ্যে বিধানসভা নিয়ে চলছে একের পর চমক। দীর্ঘ দিনের দ্রাবিড় রাজনৈতিক প্রভাব ভেঙে দিয়ে মুখ্যমন্ত্রী হন নবাগত দল টিভিকে প্রধান থালাপতি বিজয়। ডিএমকে সভাপতি এম কে স্টালিন সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কাজাগামের তিন বিধায়ক ক্ষমতাসীন দল টিভিকে যোগ দিলে সমালোচনা করে দলটির কর্মকাণ্ডকে ‘হর্স স্পিডে হর্স ট্রেডিং’ বলে আখ্যা দিয়েছেন।


সোমবার (২৫ মে) এআইএডিএমকের তিন বিধায়ক পদত্যাগ করে অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের দল টিভিকেতে যোগ দিলে এই মন্তব্য করেন তিনি। এতেই দ্বিতীয় দফায় ভাঙনের মুখে পড়ে প্রয়াত জয়ললিতার দলটি।
তিন বিধায়ক হলেন মারগাথাম কুমারভেল, কে এস জয়কুমার ও সত্যভামা।

তারা বিধানসভার সচিবালয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার পরপরই টিভিকে মন্ত্রী আধাভ অর্জুনের সঙ্গে দেখা করে তাদের দলে যোগ দেন।

সোশ্যাল প্ল্যাটফর্মে এক বার্তায় স্টালিন বলেছেন, যারা নিজেদের রাজনীতিতে ‘পবিত্র শক্তি’ বা পরিচ্ছন্ন রাজনীতির ধারক দাবি করেছিল। তারা আসলে একটি ‘দুর্দশার শক্তিতে’ পরিণত হয়েছে।

পুরো ঘটনাটিকে একটি রাজনৈতিক চিত্রনাট্যের সাথে তুলনা করে তিনটি দৃশ্য উল্লেখ করে বলে তিনি আরো বলেছেন, প্রথমত, সংখ্যাগরিষ্ঠতা না থাকায় টিভিকে প্রথমে তাদের জোটসঙ্গীদের সমর্থন খুঁজেছে।

দ্বিতীয়ত, বিধানসভায় অনাস্থা প্রস্তাবের সময় এআইএডিএমকের একটি অংশের সমর্থন পাওয়ার জন্য দর-কষাকষি করল। সর্বশেষে সরাসরি সচিবালয়ের ভেতরেই এআইএডিএমকে বিধায়কদের পদত্যাগ করিয়ে নিজেদের দলে অন্তর্ভুক্ত করার কাজ সম্পন্ন করল।

এর আগে মে মাসের মাঝামাঝি সময়ে বিধানসভায় আস্থা ভোটে জয়ের পর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় বিরোধীদের এই হর্স ট্রেডিংয়ের অভিযোগের জবাবে বলেছিলেন, তাঁর সরকার ‘হর্স ট্রেডিংয়ে’র গতিতে নয়, বরং ঘোড়ার গতিতে (হর্স স্পিড)’ উন্নয়নমূলক কাজ করে যাবে।

স্টালিন মূলত মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যকে কটাক্ষ করেই এই নতুন পাল্টা আক্রমণ করেছেন ।

তিন বিধায়কের দলবদলের তীব্র নিন্দা জানিয়ে এআইএডিএমকে সাধারণ সম্পাদক এডাপ্পাদি কে. পালানিস্বামীও বলেছেন, সচিবালয়ের নিচতলায় পদত্যাগ করে ওপরতলায় টিভিকের সদস্যপদ নেওয়া একটি পূর্বপরিকল্পিত নাটক এবং নোংরা রাজনীতি।

এই দলবদলের ফলে তামিলনাড়ু বিধানসভায় এআইএডিএমকে আসন সংখ্যা কমে ৪৪-এ দাঁড়িয়েছে । সেই সাথে রাজ্যে ক্ষমতাসীন দল সরকারের সংখ্যাগরিষ্ঠতা টিকিয়ে রাখার তৎপরতা আরো প্রকাশ্য রূপ নিয়েছে।

এসকে/টিএ

মন্তব্য করুন