© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শান্তিচুক্তির ৩০ দিন পর হরমুজ খুলে দেবে ইরান

শেয়ার করুন:
শান্তিচুক্তির ৩০ দিন পর হরমুজ খুলে দেবে ইরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩০ এএম | ২৬ মে, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান বৈরিতা নিরসনে সম্ভাব্য একটি চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। জাপানের সংবাদপত্র নিক্কেইয়ের প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের মধ্যে শান্তিচুক্তি সম্পন্ন হওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে ইরান হরমুজ প্রণালিতে পাতা মাইন অপসারণের কাজ শুরু করবে।

এই সময়সীমা শেষ হলে বিশ্বের সব দেশের জাহাজ প্রণালিটি দিয়ে নিরাপদ ও অবাধে চলাচল করতে পারবে। একই সঙ্গে, জাহাজ চলাচলের ওপর ইরান আর কোনো ট্রানজিট ফি আদায় করবে না।

তবে সম্ভাব্য এই শান্তি চুক্তির আলোচনার মাঝেই দক্ষিণ ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, 'আত্মরক্ষার্থে' এবং 'ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষা দিতেই' এই হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং মাইন পেতে রাখার চেষ্টায় থাকা নৌযানগুলোকে লক্ষ্য করেই মূলত এই অভিযান পরিচালিত হয়।

এদিকে, হামলা ও আলোচনার এমন সাংঘর্ষিক পরিস্থিতির মধ্যেই ইরান স্পষ্ট করে জানিয়েছে, চলমান আলোচনায় কিছু অগ্রগতি হলেও দ্রুত কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই।

সূত্র: নিক্কেই

আইকে/টিএ

মন্তব্য করুন