হরমুজে ইরানি নৌযানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় প্রাণ গেল ৪ জনের
ছবি: সংগৃহীত
০৯:১৫ এএম | ২৬ মে, ২০২৬
সোমবার হরমুজ প্রণালিতে লারাক দ্বীপের দক্ষিণে ইরানের নৌযানে যৌথভাবে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এতে অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আরও জানিয়েছে, এই ঘটনার পর নিকটবর্তী বন্দর নগরী বন্দর আব্বাসের পরিস্থিতি শান্ত রয়েছে।
ফক্স নিউজের বরাত দিয়ে একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন যুদ্ধবিমানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগে বন্দর আব্বাসের একটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ফক্স নিউজ জানিয়েছে, এই সামরিক পদক্ষেপটি ছিল আত্মরক্ষামূলক এবং এটি চলমান যুদ্ধবিরতির শেষ হওয়ার ইঙ্গিত দেয় না।
সূত্র: মিডল ইস্ট আই
এমআর/টিকে