কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের পরিষেবা নিয়ে মুখ খুললেন ইমন চক্রবর্তী
ছবি: সংগৃহীত
০৯:৩৩ এএম | ২৬ মে, ২০২৬
আন্তর্জাতিক বিমানবন্দরের পরিষেবা ও পরিকাঠামো নিয়ে। বিশেষ করে বিমানবন্দরের মহিলাদের শৌচাগারের অস্বাস্থ্যকর পরিস্থিতি নিয়ে তাঁর তীব্র প্রতিক্রিয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে এক দীর্ঘ পোস্টে ইমন জানান, বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষা করাটাই এখন যাত্রীদের জন্য এক ধরনের ভোগান্তি। তার মধ্যে সবচেয়ে বেশি সমস্যার কারণ হিসেবে তিনি উল্লেখ করেন শৌচাগারের দুরবস্থাকে। তাঁর অভিযোগ, প্রায় সব মহিলাদের শৌচাগারই অপরিচ্ছন্ন ও ব্যবহার অনুপযোগী অবস্থায় থাকে।

ইমন আরও লেখেন, পরিষ্কার করার জন্য কর্মীদের অনুরোধ করলে অনেক সময় বিরক্তি প্রকাশ করা হয় এবং দায়িত্ব পালনে অনীহা দেখা যায়। সাধারণ যাত্রীদের ন্যূনতম পরিষেবা পাওয়ার ক্ষেত্রেও এমন অভিজ্ঞতা অত্যন্ত হতাশাজনক বলে মন্তব্য করেন তিনি।
পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্রের পরিষেবা নিয়ে সাধারণ মানুষের দীর্ঘদিনের অভিযোগ থাকলেও বাস্তব পরিস্থিতি খুব একটা বদলায়নি। হাজার হাজার টাকা ব্যয় করে যাত্রা করার পরও এমন মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মত তার।
ইমনের এই পোস্ট প্রকাশ্যে আসার পরই সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়। বহু নেটিজেন তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে কলকাতা বিমানবন্দরের রক্ষণাবেক্ষণ ব্যবস্থার সমালোচনা করেন। অনেকে মনে করছেন, যাত্রী পরিষেবার মান উন্নত না হলে এ ধরনের অভিযোগ আরও বাড়বে।
এই ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে বিষয়টি ঘিরে ইতিমধ্যেই নতুন করে আলোচনা শুরু হয়েছে শহরের পরিবহন পরিষেবা ও যাত্রীসুবিধা নিয়ে।
পিআর/এসএন