© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিনেমা হলে বরুণের গানে প্রেমিক যুগলের রোমান্টিক নাচ! ভাইরাল ভিডিও দেখে কী বললেন অভিনেতা?

শেয়ার করুন:
সিনেমা হলে বরুণের গানে প্রেমিক যুগলের রোমান্টিক নাচ! ভাইরাল ভিডিও দেখে কী বললেন অভিনেতা?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৫ পিএম | ২৬ মে, ২০২৬
প্রায় এক যুগ পর আবারও বড়পর্দায় ফিরেছে ম্যায় তেরা হিরো। আর ছবিটি ঘিরে দর্শকদের উন্মাদনা এখন নতুন করে আলোচনায়। বিশেষ করে সিনেমা হলের ভেতরে এক প্রেমিক যুগলের নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেতা বরুণ ধাওয়ান নিজেও।

পরিচালক ডেভিড ধাওয়ানর চলচ্চিত্রজীবনকে সম্মান জানিয়ে শুরু হয়েছে বিশেষ চলচ্চিত্র উৎসব। সেই আয়োজনের অংশ হিসেবেই ২০১৪ সালের জনপ্রিয় এই রোমান্টিক কমেডি ছবি আবারও মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। মুক্তির পর থেকেই বিভিন্ন সিনেমা হলে দর্শকদের উচ্ছ্বাসের ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক মাধ্যমে।

তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে একটি বিশেষ ভিডিও। সেখানে দেখা যায়, ছবির জনপ্রিয় গান ‘পালট’ চলাকালীন এক যুবক সিনেমা হলের ভেতরেই প্রেমিকার উদ্দেশে নাচ শুরু করেন। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে এবং নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা তৈরি হয়।

ভিডিওটি পরে পৌঁছে যায় বরুণ ধাওয়ানের কাছেও। অভিনেতা নিজের সামাজিক মাধ্যমে সেটি শেয়ার করে মজার ছলে লেখেন, সামনে তার নতুন ছবি মুক্তি পেতে চলেছে, অথচ সামাজিক মাধ্যমজুড়ে ঘুরছে এই ভিডিওই। তবে দর্শকদের এমন ভালোবাসা তাকে আবেগাপ্লুত করেছে বলেও জানান তিনি।

আরেকটি ভিডিও শেয়ার করে বরুণ রসিকতার সুরে প্রশ্নও তোলেন, সিনেমা হলগুলোতে আসলে কী ঘটছে! তার এই প্রতিক্রিয়াও ভক্তদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস তৈরি করেছে।

ছবিটিতে বরুণ ধাওয়ানের পাশাপাশি অভিনয় করেছিলেন ইলিয়ানা ডি’ক্রুজ, নার্গিস ফাখরি, অনুপম খের এবং রাজপাল যাদবসহ আরও অনেকে।



এদিকে খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে বরুণ ধাওয়ানের নতুন ছবি হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়। বাবার পরিচালনায় তৈরি এই রোমান্টিক-কমেডি ছবিকে ঘিরেও ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।

পিআর/এসএন

মন্তব্য করুন