© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১০ বছরের অপেক্ষার অবসান, যমজ সন্তানের মা হলেন দিব্যাঙ্কা

শেয়ার করুন:
১০ বছরের অপেক্ষার অবসান, যমজ সন্তানের মা হলেন দিব্যাঙ্কা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৫ পিএম | ২৬ মে, ২০২৬
টেলিভিশনের অন্যতম জনপ্রিয় জুটি দিব্যাঙ্কা ত্রিপাঠী এবং বিবেক দাহিয়ার সংসারে এলো ডাবল খুশি। দীর্ঘ ১০ বছরের দাম্পত্য জীবনের পর অবশেষে বাবা-মা হলেন এই তারকা দম্পতি। যমজ পুত্রসন্তানের জন্ম দিয়েছেন দিব্যাঙ্কা। মঙ্গলবার সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট করে সুখবর ভাগ করে নিয়েছেন তাঁরা।

ইনস্টাগ্রামে দিব্যাঙ্কা ও বিবেক লেখেন, “আমরা সুখ চেয়েছিলাম, ঈশ্বর বললেন, ডাবল নাও!” এই একটি লাইনেই যেন ধরা পড়েছে তাঁদের দীর্ঘ প্রতীক্ষার আনন্দ। অন্যদিকে বিবেকও নিজের উচ্ছ্বাস লুকিয়ে রাখতে পারেননি। তিনি লেখেন, “অপেক্ষার অবসান হলো। দ্য বয়েজ এসে গিয়েছে। জীবন এখন আগের থেকেও অনেক বেশি সুন্দর। মেরে করণ অর্জুন আ গয়ে!”



এই খবর সামনে আসতেই শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে বিনোদন জগতে। টেলিভিশন এবং বলিউডের বহু তারকা নতুন বাবা-মাকে অভিনন্দন জানিয়েছেন। অনুরাগীরাও সামাজিক মাধ্যমে ভালোবাসা ও আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন তাঁদের।

প্রসঙ্গত, প্রায় ছয় মাস আগে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন দিব্যাঙ্কা। তবে তার আগে বিষয়টি সম্পূর্ণ গোপনই রেখেছিলেন তাঁরা। অভিনেত্রী জানিয়েছিলেন, জুন মাস নাগাদ তাঁদের সন্তান পৃথিবীর আলো দেখতে পারে। সেই সময় দিব্যাঙ্কা বলেছিলেন, তিনি এবং বিবেক ঠিক এই সময়েই সন্তান চেয়েছিলেন এবং ঈশ্বর তাঁদের সেই আশীর্বাদ দিয়েছেন।

২০১৬ সালে বিয়ে হয়েছিল দিব্যাঙ্কা ও বিবেকের। ‘ইয়ে হ্যায় মোহব্বতে’ ধারাবাহিক থেকেই দর্শকদের প্রিয় জুটি হয়ে ওঠেন তাঁরা। পর্দার রসায়ন ধীরে ধীরে বাস্তব জীবনেও জায়গা করে নেয়। এরপর এক দশকের দাম্পত্য জীবনের পর এবার নতুন অধ্যায় শুরু করলেন এই তারকা দম্পতি।

পিআর/এসএন

মন্তব্য করুন