© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রামচরণের ‘পেড্ডি’ গান ঘিরে নতুন বিতর্ক

শেয়ার করুন:
রামচরণের ‘পেড্ডি’ গান ঘিরে নতুন বিতর্ক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৩ পিএম | ২৬ মে, ২০২৬
দক্ষিণী তারকা রামচরণ অভিনীত আসন্ন সিনেমা ‘পেড্ডি’ মুক্তির আগেই নতুন বিতর্কে জড়িয়েছে। সম্প্রতি প্রকাশ পাওয়া সিনেমাটির গান ‘হাল্লাল্লাল্লো’ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।

গানটিতে রামচরণের সঙ্গে দেখা গেছে জাহ্নবী কাপুর ও শ্রুতি হাসানকে। তবে গানের নাচ, কোরিওগ্রাফি ও ক্যামেরায় উপস্থাপন নিয়ে আপত্তি তুলেছেন নেটিজেনদের একাংশ। অনেকেই এটিকে ‘অশালীন’ ও ‘যৌনগন্ধী’ দৃশ্যায়ন বলে মন্তব্য করেছেন।

বিশেষ করে দুই অভিনেত্রীর শরীরী অভিব্যক্তি ও নাচের ভঙ্গিমা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা সমালোচনা। কেউ কেউ দাবি করেছেন, দক্ষিণী সিনেমায় সাম্প্রতিক সময়ে অতিরঞ্জিত গ্ল্যামার ও আবেদনময়ী গানের ব্যবহার বেড়ে গেছে। তাদের মতে, পুষ্পা সিনেমার বিপুল জনপ্রিয়তার পর থেকেই এই ধারা আরও বেশি চোখে পড়ছে।



তবে বিষয়টি নিয়ে বিভক্ত সিনেমাপ্রেমীরাও। একপক্ষের মতে, দর্শকদের বিনোদন দিতেই এ ধরনের গান ও উপস্থাপনা তৈরি করা হয়। অন্যদিকে সমালোচকদের বক্তব্য, বিনোদনের নামে অশ্লীলতাকে প্রশ্রয় দেওয়া ঠিক নয়। সিনেমা নির্মাণে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন অনেকে।

এদিকে ‘হাল্লাল্লাল্লো’ গানের কোরিওগ্রাফারকে নিয়েও তৈরি হয়েছে নতুন বিতর্ক। সামাজিক মাধ্যমে কয়েকজন নেটিজেন তার অতীতের যৌন হেনস্থার অভিযোগ টেনে এনে কটাক্ষ করেছেন।

এর মধ্যেই ‘পেড্ডি’র মিউজিক লঞ্চ অনুষ্ঠানে আরেক ঘটনায় আলোচনায় আসেন রামচরণ। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করতে গিয়ে ভুলবশত ক্রিকেট ও ফুটবল গুলিয়ে ফেলেন তিনি। বিশেষ করে জসপ্রিত বুমরাহকে নিয়ে ভুল মন্তব্য করার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে অসংখ্য মিম।

পরে নিজের ভুল স্বীকার করে এক্সে ক্ষমা চান রামচরণ। তিনি লেখেন, ‘উফ… আমি সত্যিই অনেক সময় নাম ভুলে যাই। জসপ্রিত বুমরাহজির কাছে ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। এত উত্তেজনা আর ভিড়ের মধ্যে এটা সত্যিই বড় ভুল ছিল।’


এসএ/টিকে

মন্তব্য করুন