© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দিশাকে নিয়ে পোস্ট করেও কেন সরালেন মৌনি

শেয়ার করুন:
দিশাকে নিয়ে পোস্ট করেও কেন সরালেন মৌনি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৪ পিএম | ২৬ মে, ২০২৬
বিয়েবিচ্ছেদের ঘোষণা ঘিরে বলিউড অভিনেত্রী মৌনি রায়ের ব্যক্তিগত জীবন যখন চর্চার কেন্দ্রে, তখনই নতুন করে আলোচনায় এসেছে অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক। সম্প্রতি সেই জল্পনার আগুনে আরও ঘি পড়েছে মৌনির একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে, যা পরে তিনি আবার মুছে ফেলেন।

জানা গেছে, এদিন মৌনি রায় দিশা পাটানিকে উদ্দেশ করে একটি বিশেষ পোস্ট করেন, যেখানে তিনি দিশাকে নিজের ছোট বোন হিসেবে উল্লেখ করেন। সেই পোস্টে থাকা ছবিতে দুজনকে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়। ছবিতে মৌনি ছিলেন কালো রঙের মিনি ড্রেস এবং স্নিকার্সে, আর দিশাকে দেখা যায় স্পোর্টি ক্যাজুয়াল লুকে। পোস্টের ক্যাপশনে মৌনি লেখেন, দিশাকে তিনি খুব মিস করছেন এবং দ্রুত ফিরে আসার আহ্বান জানান। তবে কিছুক্ষণ পরই সেই পোস্টটি মুছে ফেলেন তিনি, যা ঘিরে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে।

এরই মধ্যে মৌনি রায় ও তাঁর স্বামী সূরজ নাম্বিয়ারের বিবাহবিচ্ছেদ ঘিরে শুরু হয়েছে নানা গুঞ্জন। বিচ্ছেদের ঘোষণা সামনে আসার পর মৌনি আবার সূরজকে ইনস্টাগ্রামে ফলো করতে শুরু করেন, যা নিয়ে ভক্তদের মধ্যে প্রশ্ন ওঠে সম্পর্কের বরফ কি গলতে শুরু করেছে। অন্যদিকে দিশা পাটানি এখনও সূরজকে ফলো করেন না বলে জানা গেছে।



বিচ্ছেদের প্রকৃত কারণ এখনো স্পষ্ট না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন জল্পনায় উঠে এসেছে দিশা পাটানির নামও। গুঞ্জন অনুযায়ী, দিশার সঙ্গে মৌনির ঘনিষ্ঠতা এবং একসঙ্গে বেশি সময় কাটানো সূরজের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন তৈরি করে থাকতে পারে। যদিও এ বিষয়ে কোনো পক্ষই সরাসরি কিছু বলেননি।

এদিকে সূরজ নাম্বিয়ার একটি সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া বার্তায় স্পষ্টভাবে দাবি করেছেন, মৌনি ও তাঁর বিচ্ছেদের পেছনে কোনো তৃতীয় ব্যক্তি বা আর্থিক বিষয় জড়িত নয়। যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি, তবুও অনেকে মনে করছেন, ইঙ্গিতটি পরোক্ষভাবে দিশা পাটানিকেই ঘিরে।

সব মিলিয়ে মৌনি রায়ের ব্যক্তিগত জীবন ও সম্পর্ক ঘিরে তৈরি হওয়া জটিলতা এখন বলিউডের আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

এসএ/টিকে

মন্তব্য করুন