© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রায় ১৬ বছর পর একসঙ্গে আবুল হায়াত ও দীঘি

শেয়ার করুন:
প্রায় ১৬ বছর পর একসঙ্গে আবুল হায়াত ও দীঘি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৪ পিএম | ২৬ মে, ২০২৬
শিশুশিল্পী হিসেবে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া দীঘি এখন বড় পর্দার নায়িকা। সিনেমা কিংবা ওটিটিতে দেখা গেলেও তাকে সেভাবে বিজ্ঞাপনে পাওয়া যায় না।
নায়িকা হওয়ার পর প্রথমবারের মতো এবার বিজ্ঞাপনচিত্রে অংশ নিয়েছেন তিনি।

ঈদুল আজহা উপলক্ষে নির্মিত এই বিজ্ঞাপনে দীঘির সঙ্গে দেখা যাবে প্রবীণ অভিনেতা আবুল হায়াতকে। এর মধ্য দিয়ে প্রায় ১৬ পর আবার একসঙ্গে কাজ করেছেন তারা। এটি নির্মাণ করেছেন হিরু খান। কাজটি নিয়ে দীঘি বলেন, ‘এই বিজ্ঞাপনে মূলত সম্পর্কের গল্প বলা হয়েছে। আর সহশিল্পী হিসেবে আবুল হায়াত আংকেলকে পাওয়া আমার জন্য বিশেষ অভিজ্ঞতা। তার সঙ্গে ১৬ বছর পর আবার কাজ করলাম। শিশুশিল্পী হিসেবে আগেও বিজ্ঞাপনে কাজ করেছি, তবে নায়িকা হওয়ার পর এটাই প্রথম। তার মতো একজন কিংবদন্তির সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা যায়।’



নির্মাতা জানান, গল্পটি মা-বাবা ও মেয়ের সম্পর্কের আবেগঘন অনুভূতি নিয়ে তৈরি। এরপর বললেন, নির্মাতা বলেন, ‘আবুল হায়াত ভাইয়ের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। কাজের বোঝাপড়াও দারুণ। আর দীঘি আমার অনেক কাছের। দুজনকে নিয়েই কাজটা খুব সুন্দরভাবে হয়েছে।’

বলা দরকার, ইতিমধ্যেই বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সামাজিক মাধ্যমে বিজ্ঞাপনটির প্রচার শুরু হয়েছে।

এসএ/টিকে

মন্তব্য করুন