© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘বনলতা এক্সপ্রেস’ দেখে আবেগে ভাসলেন শশী

শেয়ার করুন:
‘বনলতা এক্সপ্রেস’ দেখে আবেগে ভাসলেন শশী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৩ পিএম | ২৬ মে, ২০২৬
দেশের শোবিজ অঙ্গনে অন্যতম পরিচিত মুখ অভিনেত্রী ও মডেল শারমিন জোহা শশী। বাংলা সিনেমা থেকেই যার পরিচয়। চলচ্চিত্র ছাড়াও বেশ কিছু নাটকেও কাজ করেছেন তিনি। বর্তমানে খুব একটা আগের মতো নিয়মিত না হলেও একেবারে বসে নেই; সাম্প্রতিক সময়ে কয়েকটি নাটকে তাকে দেখা গেছে।

সামাজিক মাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী। এরই মধ্যে তার একটি আবেগঘন পোস্ট আলোচনায়। যেখানে তিনি অভিনেতা মোশাররফ করিম ও শ্যামল মাওলাকে নিয়ে একটি বিশেষ পোস্ট দিয়ে তাদের ব্যাপক প্রশংসা ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

বলে রাখা ভালো, সদ্য ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'-তে মুক্তি পেয়েছে গত ঈদের ব্লকবাস্টার 'বনলতা এক্সপ্রেস'। প্রেক্ষাগৃহের পর ওটিটিতে আসায় সিনেমাটি ফের আলোচনায় এসেছে। নেটিজেনরা বিশেষ করে সিনেমাটির বিভিন্ন ক্লিপ শেয়ার করছেন, আবার এই সিনেমাত অভিনয়শিল্পীদের ব্যাপক প্রশংসায় ভাসাচ্ছেন। এর ব্যতিক্রম নয় অন্যান্য অভিনয়শিল্পীরাও; তাদের 
সোমবার দিবাগত রাতে দেওয়া সেই পোস্টে মোশাররফ করিমের নাম মেনশন করে শশী আবেগঘন হয়ে লেখেন, উফফ মোশাররফ করিম ভাই, তোমাকে এই মধ্যরাতের বেলা দেখা করে একবার জড়ায় ধরতে মন চাচ্ছে, কিন্তু পারছি না। তোমার সাথে দেখা হওয়ার অপেক্ষায়।



‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় অভিনেতা শ্যামল মাওলার হাত বাঁধা অবস্থায় থাকার একটি দৃশ্য রয়েছে। তাই অভিনেতাকে মেনশন করে শশী লেখেন, আর শ্যামল মাওলা আপনি, আপনার হাত দুটো না বেঁধে একটা ‘টাইট হাগ’।

এই সিনেমায় মোশাররফ ও শ্যামল মাওলার অনবদ্য অভিনয় কতটা মুগ্ধ করেছে অভিনেত্রীকে, তা পোস্টের কথাগুলোই বলে দেয়। শেষে অভিনেত্রী লেখেন, আরও অনেক কিছু বলার ছিল ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে। কিন্তু আমি একটু ইমোশনাল হয়ে আছি। পরের জন্য তোলা রইল।

এছাড়াও ‘বনলতা এক্সপ্রেস’ এর পুরো টিমের জন্য শুভেচ্ছা আর ভালোবাসা প্রকাশ করেন শশী।

উল্লেখ্য, ‘বনলতা এক্সপ্রেস’ নির্মাণ করেছেন তানিম নূর। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত এ ছবিতে মোশাররফ করিম, শ্যামল মওলা ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার ও আরেফিন জিলানী।

এসএ/টিকে

মন্তব্য করুন