© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাকিব আজ যে জায়গায় আছে, সেটা সম্পূর্ণ তার কষ্টের ফল: বাপ্পারাজ

শেয়ার করুন:
শাকিব আজ যে জায়গায় আছে, সেটা সম্পূর্ণ তার কষ্টের ফল: বাপ্পারাজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০০ পিএম | ২৬ মে, ২০২৬
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান আজ যে অবস্থানে পৌঁছেছেন, তার পেছনে দীর্ঘ সংগ্রাম ও পরিশ্রম রয়েছে বলে মনে করেন সিনিয়র অভিনেতা বাপ্পারাজ। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ক্যারিয়ারের শুরুর দিকে শাকিব খান অনেক কষ্ট করেছেন। এমনও সময় ছিল, যখন শুটিং সেটে যাওয়ার জন্য ক্যামেরার গাড়িতেই যাতায়াত করতে হতো তাকে।

বাপ্পারাজের ভাষ্য, সেই সংগ্রাম আর পরিশ্রমের ফলেই আজকের অবস্থানে পৌঁছেছেন শাকিব খান। বর্তমানে ঢালিউডে শাকিবের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা এতটাই বেশি যে, তাকে ছাড়া সিনেমা চলা কঠিন হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে অনেকের সিনেমা দর্শক টানতে ব্যর্থ হওয়ায় নির্মাতারাও এখন শাকিব খানকে কেন্দ্র করেই সিনেমা নির্মাণে আগ্রহী হচ্ছেন বলে মনে করেন এই অভিনেতা।



সিনিয়র শিল্পী হিসেবে শাকিব খানের প্রতি নিজের সম্মান ও ভালোবাসার কথাও জানান বাপ্পারাজ। তিনি বলেন, শাকিব আজ যে জায়গায় আছে, সেটা সম্পূর্ণ তার কষ্টের ফল। সে ডিজার্ভ করেই এই অবস্থানে এসেছে।

এদিকে আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত নতুন সিনেমা রকস্টার। সিনেমাটি দেখবেন বলেও জানিয়েছেন বাপ্পারাজ। ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের মধ্যেও বেশ আগ্রহ তৈরি হয়েছে।


এসএ/ টিকে

মন্তব্য করুন