রিয়্যালিটি শোয়ে করণ ও তেজস্বীর হাসির প্রতিক্রিয়া নিয়ে ক্ষুব্ধ দর্শকরা
ছবি: সংগৃহীত
০২:২৯ পিএম | ২৭ মে, ২০২৬
দুবাইভিত্তিক এক রিয়্যালিটি শোয়ের একটি দৃশ্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সেখানে শিল্পপতি দম্পতি তাঁদের বিলাসবহুল জীবনযাপনের কথা বলতে গিয়ে স্বামীর পার্টি ও মহিলাসঙ্গ নিয়ে এমন মন্তব্য করেন, যা নিয়ে সমাজমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ভিডিওতে দেখা যায়, স্বামীর পার্টিতে নিয়মিত নতুন মহিলাদের উপস্থিতি নিয়েও স্ত্রীর কোনও আপত্তি নেই, বরং তিনি বিষয়টিকে স্বাভাবিক বলেই তুলে ধরেন।
এই কথোপকথনের সময় করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশের প্রতিক্রিয়াও নিয়েও প্রশ্ন উঠেছে, কারণ তাঁদের হাস্যরসাত্মক ভঙ্গি অনেকেই ভালোভাবে নেননি। পরে নেটমাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া, যেখানে অনেকে অভিযোগ করেন, এই ধরনের বক্তব্য সম্পর্ক ও নৈতিকতার বিষয়ে ভুল বার্তা দিচ্ছে।

এই ঘটনার পর সমাজমাধ্যমে একাংশ যেমন ক্ষোভ প্রকাশ করেছেন, তেমনই বিনোদন দুনিয়াতেও শুরু হয়েছে আলোচনা। অনেকেই মনে করছেন, রিয়্যালিটি শোর নামে ব্যক্তিগত সম্পর্ক ও মূল্যবোধকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে, তা অস্বস্তিকর।
পিআর/টিকে