© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রবি কিষাণের নামে ভুয়া প্রচারের অভিযোগ, এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের

শেয়ার করুন:
রবি কিষাণের নামে ভুয়া প্রচারের অভিযোগ, এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৫ পিএম | ২৭ মে, ২০২৬
রবি কিষাণকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ভুয়ো ও বিভ্রান্তিকর মন্তব্য ছড়ানোর অভিযোগে নতুন বিতর্ক তৈরি হয়েছে। গোরক্ষপুরের বিজেপি সাংসদ ও অভিনেতা রবি কিশনের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানিকর প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, একটি গোষ্ঠী বা ব্যক্তি পরিকল্পিতভাবে সাংসদ রবি কিষারের সম্পর্কে আপত্তিকর ও ভিত্তিহীন মন্তব্য ছড়িয়ে তাঁর সামাজিক মর্যাদা ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় ধারাবাহিকভাবে এমন মন্তব্য প্রচার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। তদন্ত সূত্রের খবর, এই প্রচারকে সম্পূর্ণ পূর্বপরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করা হয়েছে, যার লক্ষ্য জনমনে তাঁর বিরুদ্ধে নেতিবাচক ধারণা তৈরি করা।



তবে এই ঘটনায় এখনও পর্যন্ত রবি কিষাণ নিজে কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া জানাননি। অন্যদিকে, বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া শুরু হলেও তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো স্পষ্ট নয়।

পেশাগত দিক থেকে রবি কিশন খুব শিগগিরই নতুন ছবিতে দেখা যেতে চলেছেন। তাঁর আসন্ন ছবি ‘মা বেহেন’ মুক্তির অপেক্ষায় রয়েছে, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত ও তৃপ্তি দিমরি। ছবিটি আগামী চার জুন একটি অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

পিআর/টিকে


মন্তব্য করুন