© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীতে চাকরির জন্য ডেকে অফিসকক্ষেই ছাত্রীকে ধর্ষণ!

শেয়ার করুন:
রাজধানীতে চাকরির জন্য ডেকে অফিসকক্ষেই ছাত্রীকে ধর্ষণ!

প্রতীকী ছবি

own-reporter
০৮:২৩ পিএম | ২৫ জুলাই, ২০২০

এবার রাজধানীতে চাকরির জন্য ডেকে নিয়ে অফিসকক্ষেই এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। শুক্রবার বাড্ডার প্রগতি সরণির শেল্টার সিকিউরিটি সার্ভিসেস বিডি লিমিটেডের অফিসে ওই ঘটনা ঘটে। ধর্ষণের ঘটনায় শনিবার দুজনকে আটক করেছে পুলিশ। তবে মূল আসামি পলাতক রয়েছে।

জানা গেছে, ভুক্তভোগী ওই ছাত্রী এইচএসসি পাসের পর চাকরি খুঁজছিল। গত ৯ দিন আগে পটুয়াখালী থেকে বাড্ডার হোসেন মার্কেটের পেছনে তার এক পরিচিত জনের বাসায় ওঠেন। ওই বাসার পাশে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। সেই যুবক তাকে প্রগতি সরণির শেল্টার সিকিউরিটি সার্ভিসেস বিডি লিমিটেডে চাকরি পাইয়ে দেয়ার কথা বলে। গত ১৭ জুলাই তাকে প্রগতি সরণির গ- ৯৭/১ নম্বর ভবনের চার তলার ওই কোম্পানির অফিসে নিয়ে যায়। সেখানেই তাকে ধর্ষণ করা হয়।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান জানান, গত শুক্রবার রাতে বাড্ডা থানায় ঘটনার বিস্তারিত জানিয়ে ওই তরুণী ধর্ষণ মামলা করেন। পরে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তবে মূল আসামিকে এখনও পলাতক রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

 

টাইমস/জেকে/এইচইউ

মন্তব্য করুন