© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রকাশ্যে এলো পরীমণির ‘জোছনা’

শেয়ার করুন:
প্রকাশ্যে এলো পরীমণির ‘জোছনা’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৭ পিএম | ২৮ মে, ২০২৬
সরকারি অনুদানে নির্মিত ‘ডোডোর গল্প’ সিনেমার নতুন গান নেটদুনিয়ায় মুক্তি পেয়েছে। গানের শিরোনাম ‘জোছনা’।

বুধবার (২৭ মে) জি-সিরিজের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পায়। গানের কথা লিখেছেন স্যামুয়েল হক। প্রিন্স মাহমুদের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন তানযীর তুহীন। সংগীতায়োজন করেছেন শাকের রাজা।

‘কারো ধার ধারছিনা মনে রাখিস, কোনো ছাড় ছাড়ছিনা মনে রাখিস; তুই ছাড়া কেউ নেই, নেই তো আর, ভেতরের আমিটা ছারখার’- এমন কথার গানে দৃশ্যে পরীমণির সঙ্গে পর্দায় ছিলেন সাইমন সাদিক। পারিবারিক এক গল্প ফুটে উঠেছে গানের দৃশ্যে।

নতুন গান প্রসেঙ্গে সুরকার প্রিন্স মাহমুদ বলেন,
‘এটা কোনো কমার্শিয়াল গান নয়। নিজের আত্মার শান্তির জন্য কাজটি করেছি।’



গায়ক তানযীর তুহীন বলেন,
‘প্রিন্স ভাই যে আবেগ দিয়ে গানটি তৈরি করেছেন সেটি উপলব্ধি করেই গাওয়ার চেষ্টা করেছি। শ্রোতাদের ভালো লাগলে আমার গায়কি সার্থক হবে।’
রেজা ঘটকের কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় ডোডোর গল্প সিনেমায় পরীমণি অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্র কাজল চৌধুরীর ভূমিকায়। তার বিপরীতে রায়হান নামের এক ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক। সিনেমায় আরও অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, শহিদুল আলম সাচ্চু, আহসান হাবিব নাসিম প্রমুখ।

২০২৩ সালের অক্টোবরে শুরু হয় সিনেমাটির শুটিং। দৃশ্যধারণের কাজ শেষ হলেও এখনও মুক্তি মেলেনি সিনেমাটির। কোরবানি ঈদ উপলক্ষ্যে সিনেমার গান প্রকাশ্যের পর প্রেক্ষাগৃহে মুক্তির বিষয়টি ভাবছেন সিনেমা সংশ্লিষ্টরা।

ঈদের পর সিনেমাটি সেন্সরের জন্য চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেয়া হবে।

এসএ/এসএন

মন্তব্য করুন