© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তোমাকে ছাড়া আমরা কেউ ভালো নেই: কায়সার হামিদ

শেয়ার করুন:
তোমাকে ছাড়া আমরা কেউ ভালো নেই: কায়সার হামিদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৮ পিএম | ২৮ মে, ২০২৬
সদ্য প্রয়াত অভিনেত্রী, চিত্রনাট্যকার ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে নিয়ে আবারও আবেগে ভাসলেন তার বাবা, সাবেক ফুটবলার কায়সার হামিদ। ঈদের স্মৃতি ও মেয়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে করে তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন হৃদয়বিদারক একটি পোস্ট।

কায়সার হামিদ লিখেছেন, কোরবানির ঈদের সময় কারিনা হাটে যেতে খুব পছন্দ করত। গরু- ছাগল কেনার প্রতি তার ছিল আগ্রহ, তবে প্রাণীদের কাছে যেতে ভয় পেত। তাই গাড়ির ভেতর থেকেই পুরো হাটের দৃশ্য উপভোগ করত সে। এসব ছোট ছোট স্মৃতি এখন বাবার কাছে অমূল্য হয়ে উঠেছে।

তিনি আরও লেখেন, এবার হাটে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, তবুও যেতে হয়েছে। সেখানে গিয়ে বারবার মনে পড়েছে কারিনার সঙ্গে গাড়িতে ঘুরে বেড়ানোর মুহূর্তগুলো।



মেয়ের আত্মার শান্তি কামনা করে কায়সার হামিদ বলেন, এখন তুমি সব ভয়ভীতির ঊর্ধ্বে। আমরা কেউ তোমাকে ছাড়া ভালো নেই। আল্লাহ তোমাকে শান্তিতে রাখুক।

এর আগে আরও একটি পোস্টে তিনি লিখেছিলেন, ঈদ আমার কাছে আনন্দের নয়, বরং বিষাদময় হয়ে গেছে। মাঝখানের সেই লাল পরীটা হঠাৎ আমাদের ছেড়ে আকাশে উড়ে গেছে। কারিনাকে ছাড়া এই প্রথম ঈদ কাটছে আমাদের।

এসএ/এসএন

মন্তব্য করুন