ক্যান্সারে আক্রান্ত শেফ পঙ্কজ ভাদৌরিয়া, হাসপাতাল থেকে জানালেন নিজেই
ছবি: সংগৃহীত
০৮:০০ পিএম | ২৮ মে, ২০২৬
‘মাস্টারশেফ ইন্ডিয়া’ সিজন ১- এর বিজয়ী ও জনপ্রিয় শেফ পঙ্কজ ভাদৌরিয়া স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই খবর জানিয়েছেন তিনি। এই তারকা শেখ বুধবার (২৭ মে) হাসপাতালের বেড থেকে একটি ছবি পোস্ট করে চিকিৎসা শুরুর কথা জানান।
ইনস্টাগ্রামে দেয়া সংক্ষিপ্ত কিন্তু আবেগঘন পোস্টে পঙ্কজ লেখেন, “আমার ব্রেস্ট ক্যানসার ধরা পড়েছে। সবার দোয়া ও সমর্থন প্রয়োজন।” তার এই পোস্ট প্রকাশের পর ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে ভালোবাসা ও সাহস জোগানো বার্তায় ভরে যায় মন্তব্যের ঘর।
পঙ্কজ ভাদৌরিয়ার এই খোলামেলা স্বীকারোক্তি আবারও মনে করিয়ে দিয়েছে, স্তন ক্যানসার নিয়ে সচেতনতা ও দ্রুত পরীক্ষা কতটা জরুরি। এর আগে বলিউড অভিনেত্রী হিনা খান, সোনালি বেন্দ্রে ও ছবি মিত্তলের মতো তারকারাও নিজেদের ক্যানসার যাত্রার কথা প্রকাশ্যে এনে সচেতনতা বাড়ানোর চেষ্টা করেছেন।
স্তন ক্যানসারের লক্ষণ
চিকিৎসকদের মতে, নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার। বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে এই রোগের চিকিৎসা অনেকটাই সফল হয়। স্তন ক্যান্সারের সাধারণ কিছু লক্ষণ হলো—
বিশেষজ্ঞদের মতে, শুধু বংশগত কারণ নয়, জীবনযাত্রার নানা অভ্যাসও স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ায়। ধূমপান, মদ্যপান, শারীরিক পরিশ্রমের অভাব, কম আঁশযুক্ত খাবার, দেরিতে সন্তান নেয়া কিংবা সন্তান না হওয়াও ঝুঁকির কারণ হতে পারে।
চিকিৎসা
চিকিৎসকরা সাধারণত ক্লিনিক্যাল পরীক্ষা, ম্যামোগ্রাম, আলট্রাসনোগ্রাফি ও বায়োপসির মাধ্যমে রোগ শনাক্ত করেন। বিশেষজ্ঞরা ২০ বছর বয়সের পর থেকেই নিয়মিত ব্রেস্ট সেলফ এক্সাম করার পরামর্শ দেন।
রোগের ধাপ অনুযায়ী অস্ত্রোপচার, কেমোথেরাপি, রেডিয়েশন, হরমোন থেরাপি বা টার্গেটেড থেরাপির মাধ্যমে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসকদের মতে, প্রাথমিক অবস্থায় ধরা পড়লে সম্পূর্ণ স্তন না কেটে শুধু আক্রান্ত অংশ অপসারণের সুযোগও থাকে। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন পঙ্কজ ভাদৌরিয়া। তার দ্রুত সুস্থতা কামনা করছেন ভক্তরা।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এসএ/এসএন