© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুই সন্তানকে নিয়ে ঈদের শুভেচ্ছা অপূর্বের

শেয়ার করুন:
দুই সন্তানকে নিয়ে ঈদের শুভেচ্ছা অপূর্বের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৪ পিএম | ২৯ মে, ২০২৬
দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

শুক্রবার (২৯ মে) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান। স্ত্রীসহ দুই সন্তানের সঙ্গে তোলা ছবি পোস্ট করে অপূর্ব লিখেছেন, সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।



এই ঈদের আনন্দ আপনার ও আপনার পরিবারের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

অভিনেতার এমন শুভেচ্ছাবার্তা ভক্ত-অনুরাগীদের মাঝে বেশ সাড়া ফেলেছে। পোস্টে অনেকে তাকে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করেছেন।

এসএ/এসএন

মন্তব্য করুন