© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুই বাংলার দর্শকদের মাতাচ্ছেন নুসরাত ফারিয়া

শেয়ার করুন:
দুই বাংলার দর্শকদের মাতাচ্ছেন নুসরাত ফারিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৯ পিএম | ২৯ মে, ২০২৬
ঈদুল আযহায় ঠিক আগের দিন বিকেলে প্রকাশ পেয়েছে নুসরাত ফারিয়ার গাওয়া ও পারফর্ম করা গান ‘লোকে বলে’। গানটিতে এই নায়িকাকে পুরোপুরি আবেদনময়ী লেগেছে! গানের তালে তালে তার নাচও মাতিয়ে দিচ্ছে দুই বাংলার দর্শকদের।

মিউজিক ভিডিওতেও দেখা গেছে ভিন্ন এক নুসরাত ফারিয়াকে। চিরচেনা গ্ল্যামার আর আত্মবিশ্বাসী পারফরম্যান্সে হাজির হন তিনি। পুরো গানজুড়ে তাকে দেখা গেছে একাধিক আকর্ষণীয় লুকে। গানটির ভিডিওতে ফারিয়া কখনও রেড কার্পেট স্টাইলে ওয়ান-শোল্ডার পোশাকে, আবার কখনও উ ৎসবের আবহে লেহেঙ্গায় প্রাণবন্ত নাচে।

গানটি দেখে ওপার বাংলার দর্শকরাও বিস্মিত হয়ে মন্তব্য করছেন, ফারিয়া যেমন নাচে, তেমনই গান! পুরো বাংলার গর্ব নুসরাত ফারিয়া। প্রিয়া আক্তার লিখেছেন, নুসরাত ফারিয়া হলো দুই বাংলার নোরা ফাতেহি।



কাজল মাহমুদ লিখেছেন, এই ঈদে যতগুলো গান মুক্তি পেয়েছে তার থেকে হাজারগুণ ভালো লেগেছে ফারিয়া এই গান। ফারিয়ার ডান্স অসাধারণ। একজন নায়িকা হয়েও এত ভালো গায়। টুম্পা মনি লিখেছেন, বলিউডে নোরা ফাতেহি থাকলে ঢালিউডে আছে নুসরাত ফারিয়া। আহমেদ ফারহান লিখেছেন, নুসরাত ফারিয়া ভালো নাচে, গান করে, অভিনয় করে। তাকে নিয়ে প্রথমসারীর পরিচালকরা মুভি করলে সে সুপারস্টার নায়িকা হওয়ার যোগ্যতা রাখে। আসিফ রাজ নামে আরেকজন লিখেছেন, ঈ দের মুভিগুলোর গানের থেকে ফারিয়ার এই গান বেস্ট৷

এমন শত শত প্রশংসাসূচক মন্তব্য চোখে পড়বে ইউটিউবে নুসরাত ফারিয়ার ‘লোকে বলে’ গানের কমেন্টবক্সে। এদিকে, এই গানটির সবচেয়ে বড় চমক এই প্রথম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত পরিচালক ফুয়াদ আল মু ক্তাদির- এর সুর ও সংগীতে কণ্ঠ দিয়েছেন নুসরাত ফারিয়া। গানের কথা লিখেছেন তাহজিব এম বন্ধন এবং মিক্স-মাস্টার করেছেন অভিষেক ঘটক। গানটির ভিডিও নির্মাণ করেছেন ভারতের কোরিওগ্রাফার ও নির্মাতা বাবা যাদব।

এসএ/এসএন

মন্তব্য করুন