তিশার মৃত্যু ঘিরে নতুন মোড়, গ্রেপ্তার শাশুড়ি
ছবি: সংগৃহীত
০৫:৪০ পিএম | ২৯ মে, ২০২৬
ভারতীয় অভিনেত্রী ও মডেল তিশা শর্মার মৃত্যু তদন্তে একের পর এক নতুন তথ্য সামনে আসছে। প্রথমে এটি সাধারণ যৌতুক আর নির্যাতনের মামলা হিসেবে দেখা হয়েছিল। এখন সিবিআইয়ের তদন্তে উঠে আসছে আরও ভয়ংকর অভিযোগ প্রমাণ নষ্ট, ডিজিটাল তথ্য বদলানো এবং মৃত্যুর আসল ঘটনা আড়াল করার চেষ্টা।
সম্প্রতি তিশার শাশুড়ি, অবসরপ্রাপ্ত বিচারক গিরিবালা সিংকে গ্রেপ্তার করেছে সিবিআই। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি তদন্তের গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছেন। এর আগেই গ্রেপ্তার হয়েছেন তিশার স্বামী সমর্থ সিং। টানা তিন দিন ধরে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ঘটনাস্থল পর্যবেক্ষণ, ফরেনসিক বিশ্লেষণ ও ডিজিটাল তথ্য যাচাইয়ের পর তাকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত গত ১২ মে ভোপালের কাটারা হিলসের তিনতলা বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তিশাকে। এরপর থেকেই শুরু হয় রহস্য। তদন্তকারীরা এখন তার মৃত্যুর আগের মাত্র ৪০ মিনিটের প্রতিটি মুহূর্ত বিশ্লেষণ করছেন। সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের কল রেকর্ড, ওয়াই-ফাই লগ, ইন্টারনেট ব্যবহারের তথ্য সবকিছু মিলিয়ে তৈরি করা হচ্ছে একটি ‘ডিজিটাল টাইমলাইন’।
সূত্র: এনডিটিভি
এসএ/টিএ