© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘টক্সিক’-এর সেটে কিয়ারার সঙ্গে সবার কথা বন্ধের নির্দেশ দিয়েছিলেন পরিচালক!

শেয়ার করুন:
‘টক্সিক’-এর সেটে কিয়ারার সঙ্গে সবার কথা বন্ধের নির্দেশ দিয়েছিলেন পরিচালক!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪০ এএম | ৩০ মে, ২০২৬
দক্ষিণী তারকা যশ-এর আগামী ছবি ‘টক্সিক’ নিয়ে দর্শকের উন্মাদনার শেষ নেই। ছবিতে যশের বিপরীতে মুখ্য ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি-কে। আগামী ৪ জুন সিনেমা হলে মুক্তি পেতে চলা এই বিগ বাজেট ছবির শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে একাধিক বিস্ফোরক ও মজাদার তথ্য ফাঁস করলেন কিয়ারা। অভিনেত্রী জানালেন, শুটিং সেটে ওঁর চেনা স্বভাব বদলে ফেলার জন্য পরিচালক গীতু মোহনদাস কড়া নিষেধাজ্ঞা জারি করেছিলেন ওঁর ওপর!

সেটের প্রথম দিনের অভিজ্ঞতার কথা মনে করে কিয়ারা বলেন, “আমি সাধারণত সেটে ঢুকেই সবাইকে ‘হাই, গুড মর্নিং, কেমন আছো’- এভাবে শুভেচ্ছা জানাতে অভ্যস্ত। কিন্তু গীতু আমাকে স্পষ্ট বলে দিয়েছিল- ‘আগামীকাল যখন তুমি সেটে আসবে, আমি চাই না তুমি কারওর সঙ্গে কোনও সৌজন্য বিনিময় করো। কোনো হাই-হ্যালো হবে না, এমনকি নিজের টিমের লোকেদের সাথেও না। আমি চাই তুমি সোজা এসে নিজের ক্যারেক্টার জোনে ঢুকে যাও এবং সারাদিন ওভাবেই থাকো’।”পরিচালকের এই কড়া নিয়মের কারণেই তিনি চরিত্রটির গভীরে ঢুকতে পেরেছিলেন বলে জানান কিয়ারা।

আরআই/টিএ

মন্তব্য করুন