© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্যাংকক হোটেলে বোল্ড লুক, সমালোচনায় দেবচন্দ্রিমা

শেয়ার করুন:
ব্যাংকক হোটেলে বোল্ড লুক, সমালোচনায় দেবচন্দ্রিমা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২২ পিএম | ৩০ মে, ২০২৬
সাধারণত ঐতিহ্যবাহী বাঙালি পোশাকেই যাকে দেখে অভ্যস্ত তার দর্শক ও ভক্তরা, সামাজিক মাধ্যমে হঠাৎ তার এমন বোল্ড লুক চমকে দিয়েছে সবাইকে। শুধু তাই নয়, প্রিয় অভিনেত্রীর এমন রূপ দেখে অনেকে যেমন ক্ষোভ প্রকাশ করেছেন, তেমনই কেউ কেউ বেশ হতাশও হয়েছেন। আর এমন পরিস্থতি তৈরি করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়।

পর্দার বাইরে আগাগোড়াই ফ্যাশন সচেতন ও খোলামেলা পোশাকে অভ্যস্ত এই অভিনেত্রী। কিন্তু সম্প্রতি ব্যাংককের একটি হোটেলের বিছানায় ধারণ করা কিছু ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে নেটিজেনদের একাংশের তীব্র সমালোচনার মুখে পড়েছেন দেবচন্দ্রিমা।

ছবিগুলোতে দেবচন্দ্রিমাকে হোটেলের ধবধবে সাদা বিছানায় শুধু একটি চাদর জড়ানো অবস্থায় দেখা গেছে। উম্মুক্ত কাঁধ ও পিঠের এই ছবিগুলো সামনে আসার পর থেকেই তার পোস্টের মন্তব্যঘরে সমালোচনার ঝড় উঠেছে। তাদের মন্তব্যগুলো এমন, বাংলার 'লক্ষ্মী বউমা'র এমন রূপ মানা যায় না!



এছাড়াও ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রীর কাছ থেকে এমন ছবি কতটা আঘাত দিয়েছে, ভক্তদের মন্তব্য দেখলেই তা বোঝা যায়। অনেকে ‘ছিঃ’ লিখে মন্তব্য করেছেন, আবার কেউ কেউ কটাক্ষ করে লিখেছেন, ‘সেলিব্রিটি হলেই যা ইচ্ছা তা-ই পোস্ট করা যায়’। এমনকি তার এক ভক্ত ক্ষুব্ধ হয়ে প্রশ্ন ছোড়েন, ‘মুম্বাইতে আলো ঝলমলে জগতে কাজ করেন, ভালো। কিন্তু ছবি পোস্ট করে বাঙালিদের অপমান করছেন না তো’।
চিরচেনা বাঙালি সাজে অভিনেত্রী দেবচন্দ্রিমা।

কলকাতার টেলিভিশন ধারাবাহিক দিয়ে ক্যারিয়ার শুরু করা দেবচন্দ্রিমা ‘সাঁঝের বাতি’সহ বেশ কিছু নাটকে অভিনয়ের মাধ্যমে দুই বাংলাতেই বেশ পরিচিতি লাভ করেন। বর্তমানে তিনি ওপার বাংলার গণ্ডি পেরিয়ে মুম্বাইয়ের হিন্দি টেলিভিশন জগতেও কাজ করছেন। দেবচন্দ্রিমা বরাবরই ফ্যাশন সচেতন। তবে সামাজিক মাধ্যমে এমন ছবি ও সমালোচনা নিয়ে এখনও মুখ খোলেননি তিনি।

এসএ/টিএ

মন্তব্য করুন