নতুন ট্রেলারেই আলোচনার কেন্দ্রে ‘হাউস অব দ্য ড্রাগন’
ছবি: সংগৃহীত
১০:৩১ পিএম | ৩০ মে, ২০২৬
এইচবিও তাদের জনপ্রিয় সিরিজ “হাউস অব দ্য ড্রাগন”-এর তৃতীয় সিজনের ফাইনাল ট্রেলার প্রকাশ করেছে। নতুন সিজনটি আগামী ২১ জুন থেকে প্রচার শুরু হবে। ট্রেলারে দেখা গেছে টারগেরিয়ান পরিবারের অভ্যন্তরীণ গৃহযুদ্ধ এবারের কিস্টিতিএ ড্রাগানের আগ্রাসন আরই বেশি দেখা যাবে এমন্টাই আভাস পাওয়া গেছে।
আকাশ ও সমুদ্র আর শহরজুড়ে ধ্বংস এবং রাজনৈতিক ক্ষমতার লড়াই যেন এই সিজনের মূল কেন্দ্রবিন্দু। ট্রেলারের শুরুতেই দর্শক দেখতে পাবে বহুল আলোচিত ‘ব্যাটল অব দ্য গুলেট’, যা নির্মাতারা অত্যন্ত জটিল ও বড় আকারের একটি যুদ্ধ দৃশ্য হিসেবে তৈরি করেছেন।

শো-রানার রায়ান কন্ডাল জানিয়েছেন, এই যুদ্ধ দৃশ্যটি তৈরি করতে কয়েক বছর সময় লেগেছে এবং এটি টেলিভিশন ইতিহাসের অন্যতম বড় ও চমকপ্রদ পর্ব হতে পারে। তার মতে, এই যুদ্ধ বাদ দিয়ে গল্প বলা সম্ভব নয়। নতুন সিজনে গুরুত্বপূর্ণ চরিত্রগুলো আগের মতোই থাকছে। এর মধ্যে রয়েছেন ম্যাট স্মিথ, এমা ডি’আর্সি, অলিভিয়া কুক, স্টিভ টুসাঁ, রিস ইফান্স, ফ্যাবিয়ান ফ্র্যাঙ্কেলসহ আরও অনেকে।
সিরিজটি গেম অব থ্রোনসের ঘটনার প্রায় ২০০ বছর আগের সময়কে কেন্দ্র করে নির্মিত। এখানে টারগেরিয়ান রাজবংশের ক্ষমতার লড়াই এবং ড্রাগন যুদ্ধের মাধ্যমে এক ভয়াবহ গৃহযুদ্ধ তুলে ধরা হয়েছে। এই সিজনে মোট আটটি পর্ব থাকবে। প্রতি সপ্তাহে একটি করে পর্ব প্রকাশিত হবে এবং শেষ হবে ৯ আগস্ট।
নির্মাতারা জানিয়েছেন, সিরিজটির চতুর্থ সিজনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সেটিই হবে গল্পের শেষ অধ্যায়। পুরো সিরিজে টারগেরিয়ান বংশের উত্থান ও পতনের ইতিহাস দেখানো হবে।
সূত্র: ডেডলাইন
এসএ/টিএ