© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শোকের মধ্যে অজিতের পাশে মুখ্যমন্ত্রী বিজয়

শেয়ার করুন:
শোকের মধ্যে অজিতের পাশে মুখ্যমন্ত্রী বিজয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৩ পিএম | ৩১ মে, ২০২৬
মা হারালেন দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। এই শোকের সময়ে অজিতের বাসায় গিয়ে সমবেদনা জানান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়।

এ সময় অভিনেত্রী তৃষা কৃষ্ণনকেও সেখানে দেখা যায়। তাদের উপস্থিতির বেশ কয়েকটি ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায়, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অজিতের বাড়িতে পৌঁছান থালাপতি। গাড়ি থেকে নেমেই তিনি শোকাহত অজিতকে জড়িয়ে ধরেন।

তৃষাও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। পরে তারা কিছু সময় পরিবারের সঙ্গে কাটান এবং প্রয়াত মোহিনী মণির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে বিজয়ের ব্যক্তিগত জীবন নিয়েও বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। অভিনেতা-রাজনীতিকের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলেছেন তার স্ত্রী। বর্তমানে তাদের বিচ্ছেদ মামলাও চলমান। 

গুঞ্জন রয়েছে, সহঅভিনেত্রী তৃষা কৃষ্ণনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বিজয়। এমন গুঞ্জনের মধ্যেও বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেছে। মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তৃষা।

তবে শনিবার অজিতের বাসায় বিজয় ও তৃষা একসঙ্গে গিয়েছিলেন কি না, তা স্পষ্ট নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও দেখে ভক্তদের দাবি, বিজয়ের কয়েক মিনিট আগে আলাদা গাড়িতে করে সেখানে পৌঁছান তৃষা। যদিও অজিতের সঙ্গে সাক্ষাতের সময় দুজনকেই একসঙ্গে দেখা গেছে।

শনিবার (৩০ মে) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অজিত কুমারের মা মোহিনী মণি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। 

জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বয়সজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। তার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন অজিতের সহকর্মী ও ঘনিষ্ঠজনেরা।

কেএন/এসএন

মন্তব্য করুন