জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় সবাই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল : দুলু
ছবি: সংগৃহীত
০৪:৩১ পিএম | ৩১ মে, ২০২৬
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় সবাই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
রবিবার দুপুর ১২টার দিকে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে মসজিদ-মন্দিরসহ ১৬টি প্রতিষ্ঠানে ৫০ লাখ টাকা অনুদান প্রদানের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তার ঘোষণায় অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর সদস্য এবং সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। সেদিন তিনি যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে বাংলাদেশের ইতিহাসে স্বাধীন বাংলাদেশের ইতিহাস তৈরি হতো কি না জানি না।’
তিনি আরো বলেন, ‘গত ৫০ বছরের ইতিহাসে যতগুলো ঘটনা সংঘটিত হয়েছে, স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হতে চলেছে, তখন এই জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে ছিল।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, নাসিম উদ্দিন নাসিম, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন,কাজী শাহ আলমসহ দলের নেতারা।
আরআই/টিএ