© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

শেয়ার করুন:
হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০২ পিএম | ১৪ নভেম্বর, ২০২৬
হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (১৪ নভেম্বর) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম করে। হাসপাতালে ভর্তির বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ ও সিনিয়র তথ্য কর্মকর্তা পবন চৌধুরী। 

তিনি বলেন, আজ সকালে হঠাৎ হৃদ্‌যন্ত্রে সমস্যা নিয়ে কন্টিনেন্টাল হাসপাতালে গেলে ডাক্তাররা তাকে এনজিওগ্রামসহ কিছু পরীক্ষা নিরীক্ষা করে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি এবং ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী পরশু থেকে তিনি অফিস করবেন। 

হাসপাতালটির চিকিৎসক ডা. ফজলে রাব্বি বলেন, শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং ভালো আছেন। 

এমআর/ 

মন্তব্য করুন