© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আলিয়ার সঙ্গে বিবাদের গুঞ্জনে মুখ খুললেন ববি দেওল

শেয়ার করুন:
আলিয়ার সঙ্গে বিবাদের গুঞ্জনে মুখ খুললেন ববি দেওল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৪ পিএম | ০১ জুন, ২০২৬
বলিউডের বহুল প্রতীক্ষিত স্পাই থ্রিলার সিনেমা আলফার শুটিং সেটে আলিয়া ভাটের সঙ্গে অভিনেতা ববি দেওলের ঝগড়া হয়েছে—এমন একটি খবর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। অবশেষে এই অনলাইনের দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ববি দেওল নিজেই।

আলিয়া ভাটের কাজের প্রশংসা করে তিনি জানান, সেটে কোনো ধরনের বিবাদ বা উত্তেজনার ঘটনা ঘটেনি এবং ইনস্টাগ্রামের যাচাইবিহীন এসব গল্প দেখে তিনি নিজেই অবাক হয়েছেন।

এক সাক্ষাৎকারে ববি দেওল জানান, সেটে ঝগড়ার বিষয়টি তিনি প্রথমে জানতেনই না; তার এক বন্ধু স্ক্রিনশট পাঠানোর পর তিনি এটি জানতে পারেন। ববি দেওল বলেন, ‘খবরটি দেখে আমিও হতবাক হয়েছিলাম। মানুষ আজকাল এতটাই অলস যে প্রমাণ ছাড়াই যা পায় তা-ই লিখে গল্প বানিয়ে ফেলে।

ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়ার ৯০ শতাংশ গল্পই সত্যি নয়।’ আলিয়াকে একজন অত্যন্ত পেশাদার, আন্তরিক ও মনোযোগী অভিনেত্রী হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ‘সিনেমার কঠিন অ্যাকশন দৃশ্যগুলোর জন্য আলিয়া কঠোর পরিশ্রম করেছেন।’



‘আলফা’ সিনেমাটি যশ রাজ ফিল্মসের বিখ্যাত স্পাই ইউনিভার্সের (যেমন : পাঠান, টাইগার, ওয়ার) একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে এই ফ্র্যাঞ্চাইজির অন্যান্য সিনেমার চেয়ে এটি আলাদা, কারণ এবারই প্রথম কোনো নারী চরিত্রকে কেন্দ্র করে পুরো সিনেমাটি তৈরি হচ্ছে।

সিনেমাটিতে প্রধান দুইটি নারী চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট ও শর্বরী। ভিলেন বা অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ববি দেওল ও অনিল কাপুর।

সূত্র : ফিল্মিবিট

এসএন 

মন্তব্য করুন