© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার রকস্টার হতে এসেছি, গ্যাংস্টার হতে নয়: শাকিব খান

শেয়ার করুন:
এবার রকস্টার হতে এসেছি, গ্যাংস্টার হতে নয়: শাকিব খান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৫ পিএম | ০১ জুন, ২০২৬
দেশের প্রেক্ষাগৃহ দাঁপিয়ে বেড়াচ্ছে শাকিব খান অভিনীত ঈদের সিনেমা ‘রকস্টার’। তবে প্রেক্ষাগৃহে দেখার পর ভক্তদের একাংশ সমালোচনাও করছে সিনেমাটি নিয়ে। নেটদুনিয়ায় সিনেমাটির নেতিবাচক রিভিউ ভিডিও নিয়ে আলোচনা চলছে শোবিজ মহলে। এবার সে সমালোচনার জবাব দিয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান।

বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার দিন প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। এবারের ঈদে শাকিবের সিনেমা হল মালিকের আগ্রহের শীর্ষে থাকায় মুক্তিপ্রাপ্ত অন্য সিনেমাগুলোর চেয়ে ‘রকস্টার’ সিনেমাটি সর্বাধিক হলে মুক্তি পায়।


 
তবে সিনেমাটি দেখে অনেক ভক্ত অভিযোগ হিসেবে জানান, এ সিনেমায় তেমন অ্যাকশন দৃশ্য নেই। সিনেমাটি শাকিবের আগের সিনেমার মতো তেমন জমেনি বলেও অনেক দর্শক ক্ষোভ প্রকাশ করেন।
 
এর জবাবে শাকিব সোমবার (১ জুন) বিকেলে ভেরিফায়েড ফেসবুক পেজে ‘রকস্টার’ সিনেমায় নিজের একটি ছবি আপলোড করেন। ছবিতে ‘রকস্টার’ সিনেমার ধরা পড়ে শাকিবের নতুন লুক।
 
ক্যাপশনে নায়ক লেখেন, এবার রকস্টার হতে এসেছি, গ্যাংস্টার হতে নয়।
 
সামাজিক যোগাযোগ মাধ্যমে নায়কের এমন পোস্টে ভক্তরা মিশ্র প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। অনেক ভক্ত আবার সিনেমাটি এখনো না দেখতে পারার জন্য আক্ষেপ করেন।
 
সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত ‘রকস্টার’ সিনেমার চিত্রনাট্য করেছেন আয়মান আসিব স্বাধীন। সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। এ সিনেমায় গল্প, নির্মাণশৈলী এবং শাকিব খানের লুকসহ সব কিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে।
 
সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। তার বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী সাবিলা নূর।গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মিস ইউনিভার্স প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা। আরও রয়েছেন সুনিধি নায়েক, রোজি সিদ্দিকী, তারিকা আনাম খানের মতো তারকারা।

আরআই/টিকে 

মন্তব্য করুন