© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুফতি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, শ্যালক আহত

শেয়ার করুন:
মুফতি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, শ্যালক আহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৯ পিএম | ০১ জুন, ২০২৬
কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়ির উদ্দেশে যাওয়ার পথে সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

সোমবার (১ জুন) বিকেলে জীবননগর উপজেলার হাসাদাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এমপি আমির হামজার শ্যালক ও দৈনিক কালবেলার জীবননগর প্রতিনিধি আবু বক্কর এবং তার গাড়িচালক সাদ্দাম হোসেন আহত হয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, হামলায় জড়িতরা হলেন হাসাদাহ বাজার এলাকার মোস্তাফিজুর রহমান মোস্তাক, তার ছেলে শাহরিয়ার ও রিমন।

আহত শ্যালক আবু বক্কর জানান, কুষ্টিয়া থেকে দুটি গাড়িতে করে তারা জীবননগরের উদ্দেশে রওনা দেন। পথে হাসাদাহ বাজার এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজি বাইক তাদের গাড়ির সামনে চলে আসে।
কয়েকবার হর্ন দেওয়ার পরও সড়ক না ছাড়ায় চালক গাড়ি থেকে নেমে কথা বলেন এবং পরে পরিস্থিতি শান্ত হয়।

তিনি অভিযোগ করেন, কিছুক্ষণ পরই হঠাৎ কয়েকজন ব্যক্তি এসে তার ওপর হামলা চালায়। নিজেকে এমপি আমির হামজার শ্যালক হিসেবে পরিচয় দেওয়ার পর হামলাকারীরা আরো ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। এ সময় তার বোন গাড়ি থেকে নামলে তাকেও ও এমপি আমির হামজাকে গালাগাল করা হয় বলেও তিনি দাবি করেন।

খবর পেয়ে জীবননগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে এমপি আমির হামজা ও তার পরিবারের সদস্যরা থানায় যান।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এমপি সাহেবসহ তার পরিবারের সদস্যরা থানায় রয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

টিকে/

মন্তব্য করুন