রাতে ভার্চুয়ালি ইসলামী ব্যাংকের পর্ষদ সভা, এমডি ওমর ফারুকের পদত্যাগপত্র গৃহীত
ছবি: সংগৃহীত
০৬:১৪ এএম | ০২ জুন, ২০২৬
দিনভর নানা উত্তেজনার পর অবশেষে রাতে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পরিচালনা পর্ষদের ৫ সদস্যই উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকটির নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলম সভাপতিত্ব করেন।
সভাটি সোমবার (১ জুন) রাত ৯ টার দিকে ভার্চুয়ালি শুরু হয়। ৪০ মিনিট ধরে চলা সভায় ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের পদত্যাগ পত্র গৃহীত হয়। ব্যাংকটির ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেয়া হয়েছে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হুসাইনকে।
সোমবার দুপুর আড়াইটায় পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। পরে রাতে ভার্চুয়ালি সভা অনুষ্ঠিত হয়।
এদিকে, নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিল এবং ওমর ফারুক খানকে এমডি পদে ফিরিয়ে আনার দাবিতে সোমবার সকাল থেকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলন করে একটি পক্ষ।
এমআর/টিএ