© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বক্স অফিসে রেকর্ড গড়ল কম বাজেটের হরর ছবি ‘অবসেশন’

শেয়ার করুন:
বক্স অফিসে রেকর্ড গড়ল কম বাজেটের হরর ছবি ‘অবসেশন’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৯ পিএম | ০২ জুন, ২০২৬
মেগাবাজেটের সিনেমাগুলোকে পেছনে ফেলে এই মুহূর্তে মার্কিন বক্স অফিস কাঁপিয়ে দিচ্ছে দুইটি সাধারণ বাজেটের মৌলিক হরর (ভৌতিক) সিনেমা। এর মধ্যে (এ২৪) প্রযোজনা প্রতিষ্ঠানের ‘ব্যাকরুমস’ মুক্তির প্রথম সপ্তাহের শেষেই ইতিহাসের সবচেয়ে বড় উদ্বোধনী আয়ের রেকর্ড গড়ে তালিকার এক নম্বরে জায়গা করে নিয়েছে।

অন্যদিকে মাত্র ৭ লাখ ৫০ হাজার ডলার বাজেটের ‘অবসেশন’ সিনেমাটি বক্স অফিসে একের পর এক অবিশ্বাস্য রেকর্ড ভেঙে তালিকার দুই নম্বরে অবস্থান করছে। সিনেমা দুইটি বিখ্যাত ‘স্টার ওয়ার্স’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু’-কে আয়ের দিক থেকে শোচনীয়ভাবে পরাজিত করেছে।

পরিচালক কারি বার্কারের ‘অবসেশন’ সিনেমাটি মুক্তির পর থেকে প্রতি সপ্তাহে আয়ের নতুন রেকর্ড গড়ছে। সাধারণত মুক্তির পর প্রতি সপ্তাহে সিনেমার আয় কমলেও, এই ছবিটির ক্ষেত্রে ঘটেছে উল্টো।



প্রথম সপ্তাহে ১৭ মিলিয়ন ও দ্বিতীয় সপ্তাহে ২৩ মিলিয়ন ডলার আয়ের পর, তৃতীয় সপ্তাহে এসে এটি ২৬.৪ মিলিয়ন ডলার আয় করেছে। বড়দিনের উৎসব ছাড়া ১৯৮২ সালের বিখ্যাত সিনেমা ‘ইটি’-এর পর আর কোনো সিনেমার আয় এভাবে প্রতি সপ্তাহে বাড়েনি। মাত্র ১৫ মিলিয়ন ডলারে ফোকাস ফিচার্সের কিনে নেওয়া এই ছবিটি ইতিমধ্যেই বিশ্বব্যাপী ১৪৮ মিলিয়ন ডলারের মাইলফলক পার করেছে। ২০০৯ সালের ‘প্যারানরমাল অ্যাক্টিভিটি’-র পর এটিই উত্তর আমেরিকার বক্স অফিসে শীর্ষস্থান দখলকারী সবচেয়ে কম বাজেটের হরর ছবি।

ভিন্নধর্মী গল্পের এই সিনেমাটিতে দেখা যায়, নিজের পছন্দের মানুষের মন জয় করার জন্য এক হতাশ প্রেমিক একটি রহস্যময় গাছ ভেঙে ফেলে এবং নিজের ইচ্ছেপূরণ করে। কিন্তু এরপরই তার জীবনে নেমে আসে এক অন্ধকার ও অশুভ পরিণতি। সিনেমাটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন ইন্ডে নাভারেট ও মাইকেল জনস্টন। বক্স অফিস বিশ্লেষকদের মতে, সিনেমা দুইটির এই অবিশ্বাস্য সাফল্যের গতি এখনই থামার কোনো লক্ষণ নেই।

কেএন/এসএন

মন্তব্য করুন