© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাফ প্যান্ট পরে মন্দিরে, কটাক্ষের শিকার বরুণ ধাওয়ান

শেয়ার করুন:
হাফ প্যান্ট পরে মন্দিরে, কটাক্ষের শিকার বরুণ ধাওয়ান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৮ পিএম | ০৩ জুন, ২০২৬
বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান যেন বারবারই নেটদুনিয়ার আলোচনার কেন্দ্রে চলে আসছেন। কখনও অভিনয়, কখনও সিনেমার প্রচার, আবার কখনও ব্যক্তিগত উপস্থিতি- বিভিন্ন কারণে সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে তাকে।
 
এবার মন্দিরে গিয়ে পোশাকের কারণে সামাজিক মাধ্যমে তীব্র কটাক্ষের শিকার হয়েছেন এই অভিনেতা।

সম্প্রতি মুম্বাইয়ের এক মন্দিরে পূজা দিতে যান বরুণ। সেখানে তাকে দেখা যায় স্যান্ডো গেঞ্জি ও ঢিলেঢালা হাফ প্যান্ট পরে হাজির হতে। কপালে তিলক নিয়ে পূজা শেষে হাতে মিষ্টির বাক্স নিয়ে মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসেন তিনি।

এ সময় উপস্থিত আলোকচিত্রীদের দিকে হাসিমুখে অভিবাদনও জানান অভিনেতা। এমনকি এক ভক্ত ছবি তোলার অনুরোধ করলে তাকেও নিরাশ করেননি।



বুধবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বরুণের এই উপস্থিতি নজরে আসে নেটিজেনদের। অনেকেই তার সাধারণ জীবনযাপন ও স্বাভাবিক আচরণের প্রশংসা করেছেন।

তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর একাংশের সমালোচনারও মুখে পড়তে হয়েছে তাকে।

পোশাক নিয়ে প্রশ্ন তুলে কেউ মন্তব্য করেছেন, ‘আপনার বাড়িতে জামা নেই?’ আবার একজন লিখেছেন, ‘আপনাকে কি দেশের দারিদ্র্যের প্রচার করার দায়িত্ব দেওয়া হয়েছে?’ অন্য একজনের মন্তব্য, ‘দাদা, বাড়ি থেকে বেরনোর আগে শার্টটা অন্তত গায়ে চড়িয়ে নিতে পারতেন!’ আরেকজন কটাক্ষ করে লিখেছেন, ‘কিছু একটা ভদ্রস্থ পোশাক পরতেন! আপনি মন্দিরে এসেছেন। শালীনতা শেখেননি?’

এসব মন্তব্যে ভিডিওটির মন্তব্যঘর ভরে গেলেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি বরুণ। এর আগেও গত মার্চে মুম্বাইয়ের রাস্তায় স্যান্ডো গেঞ্জি পরে বের হওয়াকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি একাধিক কারণে খবরের শিরোনামে ছিলেন বরুণ ধাওয়ান।

নতুন সিনেমা নিয়ে ব্যস্ততার মাঝেও তার ব্যক্তিগত উপস্থিতি ও পোশাক নির্বাচন নিয়ে নেটদুনিয়ায় আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। এবার মন্দিরে তার সাধারণ পোশাকে উপস্থিতিও সেই বিতর্কের নতুন সংযোজন হয়ে উঠেছে।

কেএন/টিএ

মন্তব্য করুন