© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেন মনীষার সঙ্গে শুটিং করতে আপত্তি জানিয়েছিলেন ববি?

শেয়ার করুন:
কেন মনীষার সঙ্গে শুটিং করতে আপত্তি জানিয়েছিলেন ববি?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৯ পিএম | ০৩ জুন, ২০২৬
বলিউডে একসময় ববি দেওল ও মণীষা কৈরালার জুটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় ছিল। নব্বই দশকে তারা একাধিক সিনেমায় জুটি হয়ে কাজ করেছেন। তবে সম্প্রতি এক পুরোনো ঘটনার কথা সামনে এসেছে, যা শুনে অনেকেই অবাক হয়েছেন।

একসময় মণীষার সঙ্গে একটি দৃশ্যের শুটিং করতে আপত্তি জানিয়েছিলেন ববি। কিন্তু কেন?

বলিউড অভিনেতা ববি দেওল তার ক্যারিয়ারের শুরুর দিকের অনেক মজার ও আকর্ষণীয় গল্প শেয়ার করে নিয়েছেন। আসলে ক্যারিয়ারের শুরুতে ইন্ডাস্ট্রিতে তার এমন একটি ভাবমূর্তি তৈরি হয়েছিল যে, তিনি সহ-অভিনেত্রীদের বিরক্ত করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে জানতে চাওয়া হলে ববি হাসতে হাসতে এসব গুঞ্জনের নেপথ্যের কারণ প্রকাশ করেন। প্রথম সিনেমার শুটিংয়ের সময় টুইঙ্কেল খান্নার সঙ্গে ক্রমাগত ঝগড়া করতেন কিনা-  এমন প্রশ্নের উত্তরে ববি হেসে বলেন, ‘আমরা দুজনেই তখন খুব তরুণ এবং অনভিজ্ঞ ছিলাম। দুঃখিত, কিন্তু আমার ছোটবেলা থেকেই পেটের সমস্যা আছে। আমি সেটে সবসময় এটা নিয়ে কথা বলতাম। যেমন আজ ওয়াশরুমে গিয়েছিলাম কিনা বা সব কিছু কেমন চলছে।

আমার এই অভ্যাসে টুইঙ্কেল খুব বিরক্ত হতো। ব্যাপারটা চরমে পৌঁছায় যখন সে সিনেমার জন্য তার সাক্ষাৎকারে আমার সমস্যার কথা উল্লেখ করে। আমি সঙ্গে সঙ্গে ওকে ফোন করে বলি-  তুমি সাক্ষাৎকারে এমন কথা কী করে বলতে পারো?' তবে এটা ছিল শুধুই ছেলেমানুষি।'



এছাড়া ‘বিচ্ছু’ সিনেমার সময় তিনি নাকি রানি মুখার্জির উচ্চতা নিয়ে ঠাট্টা করে তাকে ‘দেড় ফুটিয়া’ বলে ডাকতেন। ববি বলেন, ‘রানি আমার খুব ভালো বন্ধু, আর আমাদের বন্ধুত্বটা এ সিনেমার সেটেই শুরু হয়েছিল। আসলে একটা গানের শুটিংয়ের সময় আমরা একটা নৌকায় ছিলাম। খুব জোরে হাওয়া বইছিল, তাই রানি বলল যে, সে অন্যদিকে মুখ করে দাঁড়াবে, যাতে তার চুল মুখে না পড়ে।’ ‘কিন্তু এমনটা করতে গিয়ে ওর চুল আমার মুখের ওপর এসে পড়ল। আমি ওকে একপাশে সরে দাঁড়াতে বললাম, যাতে আমাদের দুজনের চুল একই দিকে ওড়ে। আমরা কেউই হার মানতে রাজি ছিলাম না, আর আমাদের মধ্যে ঝগড়া লেগে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়— ওই একটা ঝগড়ার পরেই আমাদের মধ্যে এতটাই সখ্যতা গড়ে উঠল যে, আমরা ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেলাম। এরপর থেকে ও প্রতিদিন বাড়ি থেকে আমার জন্য মজাদার খাবার নিয়ে আসত।’

১৯৯৭ সালের সুপারহিট সিনেমা ‘গুপ্ত: দ্য হিডেন ট্রুথ’ থেকেও একটি মজার ঘটনা শেয়ার করেন ববি দেওল। গুঞ্জন ছিল- অভিনেত্রী মনীষা কৈরালার মুখের দুর্গন্ধের কারণে তিনি তার সঙ্গে একটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে রাজি হননি। সে প্রসঙ্গে ববি বলেন, ‘হ্যাঁ, আমার মনে আছে। শুটিংয়ের সময় খুব ঠান্ডা ছিল। আর একজন ভাজাছোলা বিক্রি করছিল, যা মনীষা খুব আনন্দের সঙ্গে খাচ্ছিল। ঠিক তারপরেই একটি দৃশ্য ছিল, যেখানে ওকে আমার ঠোঁটে কামড় দিতে হতো। ওর মুখ থেকে পেঁয়াজের এত তীব্র গন্ধ আসছিল যে, আমি কোনো অভিব্যক্তিই প্রকাশ করতে পারিনি।’

হাসতে হাসতে অভিনেতা আরও বলেন, এরপর আমাদের কলেজের ভেতরে একটা দৃশ্যের শুটিং করতে হয়েছিল, যেখানে এক নতুন ছেলে আমাকে মারতে যাচ্ছিল। আমি নতুন অভিনেতাটিকে তার অভিনয়ে বাস্তবতা আনার জন্য প্রচুর পেঁয়াজ খেতে বলেছিলাম। আমি ওকে অনেক পেঁয়াজ খাইয়ে মনীষার সামনে শুটিং করতে পাঠিয়ে দিলাম, কিন্তু মনীষার মুখের ভাব একটুও বদলায়নি। 

এসএ/টিএ

মন্তব্য করুন