আবারও কি পর্দায় ফিরছেন দেব-শুভশ্রী?
ছবি: সংগৃহীত
০৭:০১ পিএম | ০৩ জুন, ২০২৬
দেব-শুভশ্রীর গল্প যেন সিনেমাকেও হার মানায়। ২০০৯ সালে 'চ্যালেঞ্জ' সিনেমা দিয়ে শুরু। পর্দার রসায়ন এতটাই জনপ্রিয় হয়েছিল যে বাস্তব জীবনেও তাদের প্রেম নিয়ে শুরু হয় জোর গুঞ্জন।
এরপর 'পরান যায় জ্বলিয়া রে', 'রোমিও', 'খোকাবাবু', 'খোকা ৪২০'- একের পর এক হিট সিনেমায় প্রিয় হয়ে ওঠেন এই জুটি।

তবে ২০১৩ সালের পর বাড়তে থাকে দূরত্ব। প্রেমের গল্প থেমে যায়, দুজনের পথও হয়ে যায় আলাদা। শুভশ্রী বিয়ে করেন রাজ চক্রবর্তীকে, আর দেব ব্যস্ত হন নিজের ক্যারিয়ারে।
দীর্ঘ এক যুগ পর ২০২৫ সালে 'ধূমকেতু'র প্রচারণায় আবারও এক মঞ্চে ধরা দেন দুজনে। পুরোনো রসায়ন ফের উস্কে দেয় ভক্তদের আবেগ।
এবার ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসানের পালা। ২০২৬ সালে 'দেশু ৭' সিনেমার মাধ্যমে ফের একসঙ্গে পর্দায় ফিরছেন দেব ও শুভশ্রী। এই জুটির ১৭ বছরের দীর্ঘ যাত্রায় অনেক কিছু বদলে গেলেও তাদের জাদু আজও অমলিন।
এসএ/টিএ