© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সবসময় পারফেক্ট হতে হবে, এমন কোনো নিয়ম নেই: ভিকি কৌশল

শেয়ার করুন:
সবসময় পারফেক্ট হতে হবে, এমন কোনো নিয়ম নেই: ভিকি কৌশল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৩ এএম | ০৪ জুন, ২০২৬
জনপ্রিয়তার জোয়ারে যেমন ভালোবাসা আসে, তেমনই সামান্য ভুলে ধেয়ে আসে সমালোচনার ঝড়। তারকাদের জীবনের এই রূঢ় সত্যটি সম্প্রতি বেশ ভালোভাবেই টের পেয়েছেন বলিউড হার্টথ্রব অভিনেতা ভিকি কৌশল। গত মার্চ মাসে একটি বিয়ের অনুষ্ঠানে স্ত্রী ও দাম্পত্য জীবন নিয়ে রসিকতা করে তুমুল তোপের মুখে পড়েছিলেন তিনি।

নেটিজেনদের একাংশ তো তার সেই মন্তব্যকে সরাসরি ‘নারীবিদ্বেষী’ বলে তকমা দিয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হওয়া সেই তীব্র ট্রোলিং ও সমালোচনা নিয়ে অবশেষে মুখ খুললেন ক্যাটরিনা কাইফের জীবনসঙ্গী। সমালোচনার জবাব দিতে গিয়ে ভিকি কৌশল অত্যন্ত পরিপক্বতার পরিচয় দিয়েছেন।



তিনি জানিয়েছেন, মানুষ তাকে কীভাবে মূল্যায়ন করবে, তার ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। অভিনেতার ভাষ্য, ‘আপনি একজন পাবলিক ফিগার বলেই যে আপনাকে সবসময় পারফেক্ট হতে হবে, এমন কোনো নিয়ম নেই। মাঝে মাঝে আমাদের সমালোচনা পাওয়াই উচিত। এর থেকে আমার বড় শিক্ষা হলো মানুষ আমাকে যতটা ভালোবাসা দেন, তার সঙ্গে একটা বড় দায়িত্বও আসে।’

শোবিজ দুনিয়ায় খ্যাতির সঙ্গে যে সমালোচনাও আসবে, তা বেশ স্বাভাবিকভাবেই মেনে নিয়েছেন এই বলিউড তারকা। তিনি আরও বলেন, ‘এমন কোনো অভিনেতা নেই যিনি খ্যাতি পেয়েছেন অথচ তার সমালোচনা দেখেননি। আমি সচেতনভাবেই এই পেশা বেছে নিয়েছি। এখন এই খ্যাতি আমি কীভাবে সামলাবো, তা সম্পূর্ণ আমার ওপর নির্ভর করছে। আর সমালোচনা যদি গঠনমূলক হয়, তবে তা থেকে অবশ্যই শেখা উচিত।’

উল্লেখ্য, ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় ধুমধাম করে ক্যাটরিনা কাইফের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ভিকি কৌশল। দীর্ঘদিন নিজেদের প্রেমের সম্পর্ক গোপন রাখার পর বিয়ের পিঁড়িতে বসেন এই তারকা জুটি। দাম্পত্য জীবনের চার বছরের মাথায়, গত ২০২৫ সালে তাদের কোল আলো করে আসে প্রথম পুত্রসন্তান ‘বিহান’। 

এমআর/টিএ 

মন্তব্য করুন