© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রানিকে বলতেন ‘দেড় ফুটিয়া’, প্রীতিকে ‘প্রীতম সিং’, নায়িকাদের বেশ জ্বালাতেন ববি

শেয়ার করুন:
রানিকে বলতেন ‘দেড় ফুটিয়া’, প্রীতিকে ‘প্রীতম সিং’, নায়িকাদের বেশ জ্বালাতেন ববি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫১ পিএম | ০৪ জুন, ২০২৬
‘বারাসাত’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রেখেছিলেন ধর্মেন্দ্রপুত্র ববি দেওল, সময়টা ১৯৯৫ সাল। সিনেমার নায়িকা ছিলেন টুইঙ্কেল খান্না। ক্যারিয়ারের শুরুতেই ববির সিনেমা হিট হয়। এরপর একে একে কাজল, মনীষা কৈরালা, রানী মুখার্জি, প্রীতি জিনতাসহ আরও অনেক নায়িকার সঙ্গেই কাজ করেন ববি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ববি তার সহ-অভিনেত্রীদের শুটিংয়ের সময়ে কীভাবে জ্বালাতন করেছেন তা নিয়ে মুখ খুলেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, ইন্ডিয়া টিভির চেয়ারম্যান রজত শর্মার সঙ্গে একটি মজার আলাপচারিতার উঠে আসে, ববি তার নায়িকাদের সঙ্গে রীতিমত ঝগড়া বাঁধিয়ে নিতেন, কখনোবা কটূ কথা বলে ক্ষেপাতের তাদের।

‘বারসাত’ সিনেমার শুটিংয়ের সময় টুইঙ্কেলের সঙ্গে তার ঝগড়া নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর দেন, “আমরা দুজনেই তখন বেশ ছোট ছিলাম। আমি দুঃখিত, কিন্তু আমার ছোটবেলা থেকেই পেটের সমস্যা আছে। আমি টুইঙ্কেলের কানের কাছে আমার পেটের সমস্যা নিয়ে কথা বলতেই থাকতাম।



“যেমন তাকে যেয়ে বলতাম দিনে কতবার আজ শৌচাগার ব্যবহার করেছি, বা করতে যাচ্ছি কী, এসব নিয়ে বলতাম। তাতে টুইঙ্কেল চটে যেত।”
ববি আরও বলেন, “বারসাত সিনেমার জন্য যখন টুইঙ্কেল প্রথমবার সাক্ষাৎকার দিচ্ছিল, তখন সে আমার পেটের সমস্যার কথা বলে দেয়। আমি তাকে ফোন করে বললাম, ‘তুমি সাক্ষাৎকারে এটা কী করে বলতে পারো?’

“আসলে আমরা তখন খুবই ছোট ছিলাম, এটা কোনো ব্যাপারই ছিল না।” ‘বিচ্ছু’ সিনেমার শুটিংয়ে রানির উচ্চতা নিয়ে মজা করতেন ববি; তাকে ডাকতেন ‘দেড় ফুটিয়া’ বলে। ববি হাসতে হাসতে রজত শর্মাকে বলেন, “রানি আমার খুব ভালো বন্ধু। আসলে, ‘কিচ্ছু’ দিয়েই আমাদের বন্ধুত্ব শুরু হয়। আমরা একটা গানের শুটিং করছিলাম এবং জলের মধ্যে একটা ভেলায় ছিলাম। হাওয়া বইছিল, তাই রানি বলল যে সে অন্যদিকে মুখ করে দাঁড়াবে যাতে তার চুল উল্টো দিকে উড়তে পারে।

“ওর চুল আমার মুখে এসে পড়ছিল। আমি ওকে ওভাবে না দাঁড়িয়ে একপাশে সরে দাঁড়াতে বললাম, যাতে আমাদের দুজনের চুলই একদিকে উড়তে পারে। কিন্তু মতের মিল হয়নি, ঝগড়া লেগে যায়। যদিও সেই ঝগড়ার পর আমাদের মধ্যে অনেক গভীর বন্ধন তৈরি হয় এবং দারুণ বন্ধুত্ব গড়ে ওঠে।” শুটিংয়ের সময় রানি বাড়ি থেকে মজার মজার খাবারও আনতে বলে ববি জানিয়েছেন। এই নায়িকাকে নিয়ে ববির ভাষ্য, ‘ও একজন চমৎকার মানুষ’।

কথায় কথায় ববি বলে ওঠেন ১৯৯৮ সালে ‘সোলজার’ সিনেমার শুটিংয়ের সময় প্রীতি জিনতাকে তিনি ডাকতেন ‘প্রীতম সিং’। ববি বলেন, “ওই নামে ডাকতে মজা লাগতে। আসলে আমি প্রীতিকে আগে থেকেই চিনতাম, কারণ আমরা একসঙ্গে আমি প্রচুর পার্টি করেছি। ও চমৎকার মানুষ। দুই সন্তান নিয়ে কী সুন্দর সংসার করছে। কিছুদিন আগেও আমার স্ত্রীসহ প্রীতিকে নিয়ে বাইরে ডিনার করলাম।” নায়িকা মনীষা কৈরালার সঙ্গে ববির সুপারহিট সিনেমা ‘গুপ্ত: দ্য হিডেন ট্রুথ’, সেখানে কাজলও কাজ করেছেন। এই সিনেমায় মনীষার সঙ্গে চুম্বন দৃশ্যে আপত্তি করেছিলেন ববি।

সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “যখন আমরা শুটিং করছিলাম তখন খুব ঠাণ্ডা ছিল এবং একজন গরম গরম চানাচুর বিক্রি করছিল, কাঁচা পেঁয়াজ মিশিয়ে, মনীষা খুব আনন্দ নিয়ে শটের আগে সেটা খাচ্ছিল। চুম্বনের দৃশ্যে তার চিবুকের কাছে মুখ নিতেই ওই পেঁয়াজের গন্ধে আমি কোনো অভিব্যক্তি দিতে পারছিলাম না।”

এই ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে ইউনিটের পক্ষ থেকে মনীষাকে বিষয়টি জানানো হয়। অভিনেত্রীকে কম খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল বলেও জানান ববি। গেল কয়েক বছর ধরে একের পর এক কাজ করছেন ববি। নায়ক হিসেবে বলিউডে জায়গা করতে ব্যর্থই বলা যায় তাকে। নব্বইয়ের মাঝামাঝিতে ক্যারিয়ার শুরু করলেও তেমন সাড়া ফেলতে পারেননি।

দীর্ঘ সময় বড় পর্দার সঙ্গে সম্পর্ক প্রায় ছিন্নই ছিল এই অভিনেতার। অবশেষে ২০২৩ সালে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমাল’ সিনেমা ববির প্রায় হারিয়ে যাওয়া ক্যারিয়ারকে ফিরিয়ে আনে। ‘অ্যানিমাল’ সিনেমায় ২৭ মিনিটের খল চরিত্রের অভিনয় ববিকে করেছে দারুণ জনপ্রিয়।

এরপর থেকে একের পর এক ‘খল’ চরিত্রে এসে ধরা দেয় ববির হাতে। আগামীতে তাকে দেখা যাবে অনুরাগ কাশ্যপের 'বান্দার' সিনেমায়। এই অ্যাকশন-থ্রিলারটি আগামী ৫ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ বছরের শেষের দিকে আলিয়া ভাটের সঙ্গে ওয়াইআরএফ-এর 'আলফা' সিনেমাতেও পর্দায় আসবেন ববি।

এসএ/টিএ

মন্তব্য করুন