মৌসুমীর পরিচালনায় আসছে নতুন সিনেমা
ছবি: সংগৃহীত
০৫:৫৫ পিএম | ০৪ জুন, ২০২৬
দীর্ঘ একদশক পর আবারও পরিচালনায় ফিরলেন জনপ্রিয় চিত্রনায়িকা আরিফা পারভীন জামান মৌসুমী। নির্মাণ করেছেন নতুন সিনেমা ‘বিচ্ছেদ বেদনা’। এরইমধ্যে তা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) অনাপত্তি সনদ লাভ করেছে।
তবে সিনেমাটি কবে নির্মিত হলো, অভিনয়শিল্পীই-বা কারা- এ বিষয়ে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি। গত ২৯ এপ্রিল বিএফডিসি’র প্রকাশিত একটি নথিতে জানা যায়, প্রিয়জন কথাচিত্রের ব্যানারে নির্মিত হয়েছে বিচ্ছেদ বেদনা। প্রযোজক হিসেবে রয়েছেন আবদুর রহমান।
মৌসুমী এখন আমেরিকায় অবস্থান করছেন। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় অভিনেত্রীর স্বামী ও অভিনেতা ওমর সানীর সঙ্গে। তিনি দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন বলেন, ‘এ সিনেমার কাজটা অনেক আগে হয়েছিল।প্রযোজক হিসেবে রহমান ভাইয়ের নাম দেখে, বিষয়টি মনে পড়ল। আমি মৌসুমীর সঙ্গে কথা বলেছি। যতদূর মনে পড়ে ৯০ শতাংশের বেশি কাজ শেষ হয়েছিল। মৌসুমী পরিচালনা করেছিলেন। বাকিটা প্রযোজক বলতে পারবেন।’
সবশেষ ২০১৬ সালে মৌসুমীর পরিচালনায় মুক্তি পেয়েছে ‘শূন্য হৃদয়’ নামের একটি টেলিফিল্ম। তারপর এবার তিনি নতুন সিনেমাটি নির্মাণ করলেন। শুটিং সেটে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ হারালেন এক টেকনিশিয়ানশুটিং সেটে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ হারালেন এক টেকনিশিয়ান
প্রসঙ্গত, ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ সিনেমা দিয়ে পরিচালনায় আত্মপ্রকাশ করেন মৌসুমী। পরবর্তী সময়ে তাঁর পরিচালনায় মুক্তি পায় চলচ্চিত্র ‘মেহের নিগার’। অভিনয় ও পরিচালনার পাশাপাশি তিনি প্রযোজনাতেও যুক্ত রয়েছেন। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘গরীবের রানী’ সিনেমার মাধ্যমে প্রযোজকের খাতায় নাম লেখান এই অভিনেত্রী। সবশেষ তিনি ‘আবার আমি এতিম হতে চাই’ নামের একটি চলচ্চিত্র প্রযোজনা করেন।
এসএ/টিএ