© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সুন্দর সুন্দর নায়িকা পাশে থাকলে লুক এমনিই চেঞ্জ হয়ে যায়: শাকিব খান

শেয়ার করুন:
সুন্দর সুন্দর নায়িকা পাশে থাকলে লুক এমনিই চেঞ্জ হয়ে যায়: শাকিব খান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৭ এএম | ০৫ জুন, ২০২৬
ঈদের ছবি 'রকস্টার'-এ শাকিব খান যে অবতারে হাজির হয়েছেন, তাতে মুগ্ধ ভক্ত-দর্শক। এমন আকর্ষণীয় লুকে তাকে অতীতে খুব একটা দেখা যায়নি। ফলে অনেকে বিস্ময় প্রকাশ করেও বলছেন, এত বয়সে এসেও কিভাবে এমন লুক ধরে রাখছেন তিনি! বিষয়টির জবাব দিলেন শাকিব। 

বৃহস্পতিবার রাতে 'রকস্টার'-এর বিশেষ প্রদর্শনী শেষেও তাকে এ প্রশ্ন করা হয়। শাকিব বলেন, ‘মাঝে মাঝে আমাকে এত 'ভাইয়া ভাইয়া' বলা হয়, যেন আমি রাজ্জাক সাহেব না হোক, প্রয়াত সালমান শাহর আমলের নায়ক! অথচ ৬১ বছরের শাহরুখ খানকে দেখে বলে, 'ওয়াও! হোয়াট আ লুক ম্যান!'। হলিউডের টম ক্রুজ বা ওরকম কাউকে দেখেও এমনটা বলে। কিন্তু আমি যখন নতুন লুকে আসি, তখনই বলাবলি শুরু হয়, '৪০ বছর বয়সেও কী করে ফেলেছে!' যাইহোক, এসব লুকের ক্রেডিট আসলে আমার ডিরেক্টরের (আজমান রুশো)। তাছাড়া সুন্দর সুন্দর নায়িকা পাশে থাকলে লুক এমনিই চেঞ্জ হয়ে যায়।’



মুক্তির পর থেকে 'রকস্টার' নিয়ে অনেক নেতিবাচক প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। এ নিয়ে শাকিব বলেন, ‘একটা নির্দিষ্ট মহল চাইছে, বাংলা ছবি যেন আর না এগোতে পারে। তারাই কেবল নেতিবাচক রিভিউগুলো প্রচার করছে। অথচ প্রতিটা ছবিরই ভালো-মন্দ রিভিউ থাকে। যারা চায়, আমাদের ছবি এগিয়ে যাক, বিশ্বমানের হোক, তারা কিন্তু ঠিকই ভালো বলছেন। একজনকে জিজ্ঞেস করেছিলাম, কী ব্যাপার, প্রথম দিনেই সবাই এত নেগেটিভ বলছে কেন? সে জবাব দিলো, 'ভাই, নেগেটিভ এখন বেশি খায়। তাই এত নেগেটিভ'। আসলেই তাই। পরিদন থেকে অবশ্য নেগেটিভ রিভিউ পিছিয়ে গেছে, পজিটিভ রিভিউ এগিয়ে গেছে। দিনশেষে সত্যেরই জয় হয়।’
 
'রকস্টার'-এর বিষয়বস্তু নিয়েও কথা বলেছেন অভিনেতা। তার ভাষ্য, ‘আমার মনে হয়েছিল, একটা ভিন্ন জনরার ছবি করি। যে ছবিতে কোনো বন্দুক থাকবে না, কোনো মেশিনগান থাকবে না। এসব থেকে বের হয়ে গল্পনির্ভর একটা কাজ করতে চেয়েছি। এই ছবিতে দারুণ বার্তা আছে। শুধু বিত্তশালী হলেই, খাবারের অভাব না থাকলেই মানুষ সুখী হয়, তা কিন্তু না। অনেকে বলছেন, ছবিতে অতিরিক্ত মাদকের ব্যবহার দেখানো হয়েছে। কিন্তু এটা দেখছেন না, সেই মাদক কীভাবে একটা মানুষকে, তার পরিবারকে ধ্বংস করে দেয়।’ 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাকিব এও জানান, 'রকস্টার' তার ক্যারিয়ারের সবচেয়ে পরিচ্ছন্ন ছবি। এ সময় তার পাশে ছিলেন ছবির তিন নায়িকা সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক। ছিলেন নির্মাতা আজমান রুশোসহ অন্যরাও। 

আরআই/টিএ

মন্তব্য করুন