ব্রিটেনের সর্বোচ্চ সম্মাননা পেলেন ইদ্রিস এলবা
ছবি: সংগৃহীত
১২:৩০ পিএম | ০৫ জুন, ২০২৬
ব্রিটেনের সর্বোচ্চ সম্মাননা ‘নাইট’ উপাধিতে ভূষিত হয়েছেন জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবা। গত ২ জুন উইন্ডসর ক্যাসেলে রাজা তৃতীয় চার্লস আনুষ্ঠানিকভাবে তার হাতে এই উপাধি তুলে দেন।
এর মাধ্যমে তিনি এখন থেকে ‘স্যার ইদ্রিস এলবা’ নামে পরিচিত হবেন। ২০২৬ সালের নববর্ষের সম্মাননা তালিকার অংশ হিসেবে তাকে এই স্বীকৃতি দেওয়া হলো। ইদ্রিস এলবা ‘দ্য ওয়্যার’, ‘লুথার’ এবং অসংখ্য হলিউড সিনেমায় অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত হলেও, এই সম্মাননা মূলত তার পর্দার বাইরের মানবিক কাজের জন্য দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে যুবসমাজের ক্ষমতায়ন, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং তরুণদের সহিংসতা রোধে কাজ করে আসছেন।

তারুণ্যের উন্নয়নে তিনি ও তার স্ত্রী সাবরিনা এলবা যৌথভাবে ‘এলবা হোপ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। এই সংস্থাটি তরুণদের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও তৃণমূল পর্যায়ের বিভিন্ন কার্যক্রমে সহায়তা দিয়ে থাকে।
উল্লেখ্য, ইদ্রিস এলবা তার কর্মজীবনের শুরুতে তৎকালীন ‘প্রিন্স’স ট্রাস্ট’ (বর্তমান কিং’স ট্রাস্ট) থেকে একটি অনুদান পেয়েছিলেন, যা তার ক্যারিয়ার গঠনে সাহায্য করেছিল। এখন তিনি নিজেই তরুণদের কল্যাণে কাজ করছেন।
সূত্র : গালফ নিউজ
এসএ/টিএ