দীর্ঘদিন পর মিউজিক ভিডিওতে ফিরলেন শাওন-মৌ
ছবি: সংগৃহীত
০৪:২৩ পিএম | ০৫ জুন, ২০২৬
নতুন একটি কাজ নিয়ে দর্শকমহলে হাজির হয়েছেন মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। মডেল শাওন শানের সঙ্গে জুটি গড়ে একটি মিউজিক ভিডিওতে ধরা দিয়েছেন জনপ্রিয় এ তারকা।
সংগীতশিল্পী আসিফ আলতাফের লেখা, সুর করা ও গাওয়া নতুন গানটির শিরোনাম ‘পেনসিল হিল’। এ গানের মিউজিক ভিডিওতেই চমক নিয়ে হাজির হন শাওন-মৌ।
দীর্ঘদিন পর মিউজিক ভিডিওতে কাজ করা প্রসঙ্গে মৌ বলেন,
‘ক্যারিয়ারের শুরুর দিকে একটি ম্যাগাজিন অনুষ্ঠানে ‘আমার গরুর গাড়িতে’ গানের মিউজিক ভিডিওতে জাহিদ হাসানের সঙ্গে অংশ নিয়েছিলাম। এখন মিউজিক ভিডিওর ধরন পাল্টেছে। প্রচুর মিউজিক ভিডিও হচ্ছে। অনেক প্রস্তাব পাই কিন্তু করা হয়ে ওঠে না। আসিফ আলতাফ যখন জানালেন ‘পেনসিল হিল’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে আমাকেই লাগবে। নাম শুনে বেশ আগ্রহ হলো। গানটা শুনলাম। খুব ব্যতিক্রমী একটা গান। আধুনিক জীবনের বিষাদ ফুটে উঠেছে গানে। রাজি হয়ে গেলাম।’

নতুন গানটি প্রসঙ্গে সংগীতশিল্পী আসিফ আলতাফ বলেন,
‘পেনসিল হিল’ অনেক আগে লেখা ও সুর করা একটি গান। আমি চেয়েছিলাম গানের সঙ্গে মানানসই একজন শিল্পী। হঠাৎ মনে হলো আমাদের শৈশবের প্রিয় শিল্পী মৌকে প্রস্তাব দিয়ে দেখা যেতে পারে। মৌয়ের রাজি হওয়াটা ছিল আমার জন্য আনন্দের সংবাদ।’
মডেল শাওন বলেন,
‘সাদিয়া ইসলাম মৌয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। ভিন্ন ঘরানার সুন্দর গানটি আশা করছি দর্শক প্রিয়তা পাবে।’ এবারের ঈদুল আজহায় সংগীতশিল্পী আসিফ আলতাফের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গানটি প্রকাশ পেয়েছে। গানটি প্রকাশের পর থেকেই দর্শক ও শ্রোতামহলে সাড়া ফেলেছে গানটি।
এসএ/টিকে