© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঘরে এলো নতুন অতিথি, বুবলী এখন কোথায়?

শেয়ার করুন:
ঘরে এলো নতুন অতিথি, বুবলী এখন কোথায়?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৩ পিএম | ০৫ জুন, ২০২৬
অনেক দিন ধরেই আড়ালে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। তাকে কোনো শুটিং, অনুষ্ঠান কিংবা আড্ডায় দেখা যাচ্ছিল না।

এ সময় থেকেই শোবিজ অঙ্গনে গুঞ্জন ওঠে, দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন তিনি। তবে বিষয়টি নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে কখনোই স্পষ্ট কিছু বলেননি অভিনেত্রী, বরাবরই তা এড়িয়ে গেছেন। অবশেষে সেই গুঞ্জনের সত্যতা জানালেন নিজেই। 

জানা গেছে, গত ১১ মে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বুবলী। তবে প্রায় এক মাস পর সুখবরটি সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

শুক্রবার (৫ জুন) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন বুবলী। পোস্টে শাকিব খানকে ট্যাগ করে তিনি জানান, তাদের পরিবারে নতুন অতিথি এসেছে। এই তারকা দম্পতির কন্যাসন্তানের নাম রাখা হয়েছে শার্লিন খান।



সুখবরটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন শাকিব খান ও শবনম বুবলী। ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং সহকর্মীরা নবজাতকের জন্য শুভকামনা জানাচ্ছেন।

তবে সুখবরের পাশাপাশি অনেকের মনে একটি প্রশ্নও ঘুরপাক খাচ্ছে- বুবলী এখন কোথায়? ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বর্তমানে শবনম বুবলী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। প্রায় দেড় মাস আগে দেশটিতে পাড়ি জমান বুবলী। নিউ ইয়র্কের লং আইল্যান্ড জিউইশ মেডিকেল হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তিনি।


ফেসবুক পোস্টে বুবলী লিখেছেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।

উল্লেখ্য, অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। পরে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান শেহজাদ খান বীর। ২০২২ সালে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন এই দুই তারকা।

প্রথম সন্তানের ক্ষেত্রে দীর্ঘ সময় গোপন রাখলেও এবার কন্যাসন্তানের জন্মের এক মাস পূর্ণ হওয়ার আগেই সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।


এসএ/টিএ



মন্তব্য করুন