সৌন্দর্য লুকিয়ে থাকে সরলতায়, আর আভিজাত্য ব্যক্তিত্বে: অপু বিশ্বাস
ছবি: সংগৃহীত
১০:০৪ এএম | ০৬ জুন, ২০২৬
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ঢালিউড কুইন খ্যাত নায়িকা অপু বিশ্বাস। নতুন এ ফেসবুক পোস্টে সৌন্দর্য ও ব্যক্তিত্ব নিয়ে কথা বলেন তিনি।
বৃহস্পতিবার (৫ জুন) ফেসবুক পোস্টে মাত্র ৩৪ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন অপু। ভিডিওতে সাদাকালো রঙের ফ্লোরটাচ করা কামিজে দ্যুতি ছড়ান। গ্লামার ভরা চেহারার সৌন্দর্য নজর কাড়ে ভক্তদের।
ক্যাপশনে অপু বিশ্বাস লেখেন, সৌন্দর্য লুকিয়ে থাকে সরলতায়, আর আভিজাত্য থাকে ব্যক্তিত্বে।

নায়িকার পোস্টের পর মন্তব্যের ঘরে ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। নেটিজেনদের একাংশ নায়িকার রূপ ও ব্যক্তিত্ব নিয়ে প্রশংসা করেন। তবে আরেক দল অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের কঠিন সংগ্রাম নিয়ে আফসোস করেন।
মোহাম্মদ নূর নামে এক ভক্ত লেখেন, ‘কেন জানি খুব মায়া লাগে আপনার জন্য। আসলে একটা জিনিস মিলিয়ে দেখলাম দিনশেষে তারাই ভালো থাকে যারা অন্যের ক্ষতি করতে পারে, অন্যের সংসার ভাঙতে পারে। সব শেষ, মজলুম হেরে যায় জালিম জিতে যায়।’
অভিনয় আর ব্যবসায়ী জীবন নিয়ে সমানতালে ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। একাধিক ব্যবসায়ী উদ্যোগ সামলানোর পাশাপাশি বর্তমানে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। তার নতুন দুটি সিনেমা হলো ‘সিক্রেট’ ও ‘দুর্বার’। ‘সিক্রেট’ সিনেমায় তরুণ নায়ক আদর আজাদ এবং ‘দুর্বার’ সিনেমায় অভিনেতা সজলের বিপরীতে দেখা যাবে এ চিত্রনায়িকাকে।
এসএ/টিএ