© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সানাই, চাইলেন দোয়া

শেয়ার করুন:
এবার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সানাই, চাইলেন দোয়া
entertainment-desk
০৫:৫৬ এএম | ০৬ আগস্ট, ২০২০

এবার প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আলোচিত-সমালোচিত মডেল চিত্রনায়িকা সানাই মাহবুব। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সানাই বর্তমানে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সুস্থতার জন্য তিনি ভক্তদের কাছে দোয়া চেয়েছেন।

সানাই মাহবুব বলেন, দুই সপ্তাহ আগে আমার শরীরে করোনার লক্ষণ দেখা দেয়। আতঙ্ক নিয়েই নমুনা পরীক্ষা করিয়েছিলাম। অবশেষে বুধবার (৫ আগস্ট) ফলাফল এসেছে আমি কোভিড-১৯ পজিটিভ।

সানাই বলেন, আমি দোয়া চাই ভয়ংকর এই ভাইরাসের হাত থেকে যেন মুক্ত হতে পারি। আবার যেন কাজে ফিরতে পারি, সুন্দরভাবে জীবনযাপন করতে পারি।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগের মাধ্যমে আপত্তিকর অঙ্গভঙ্গিমার কারণে বেশ সমালোচিত এই মডেল অভিনেত্রী। এছাড়া ব্রেস্ট ইমপ্লান্ট করেও সমালোচনার জন্ম দেন। যদিও সমালোচকদের পাত্তা না দিয়ে নিজের মত করেই নেট দুনিয়ায় বিচরণ করছেন ওই মডেল।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন