নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ'র চার দিনব্যাপী সীমান্ত সম্মেলন চলছে
ছবি: সংগৃহীত
০৬:০৮ পিএম | ১০ জুন, ২০২৬
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের মধ্যে চার দিনের সীমান্ত সম্মেলন।
নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ'র চার দিনব্যাপী সীমান্ত সম্মেলন চলছে
৮ জুন শুরু হওয়া ৫৭তম এই সীমান্ত সম্মেলন শেষ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১১ জুন)।
দুই বাহিনীর মধ্যে শীর্ষ পর্যায়ের এই আলোচনায় পুশইন-পুশব্যাক ইস্যু গুরুত্ব পাচ্ছে। এর বাইরেও বিএসএফ কর্তৃক সীমান্ত হত্যা ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, অস্ত্র ও অন্যান্য নিষিদ্ধ পণ্যের চোরাচালান রোধ, মানবপাচার প্রতিরোধ, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়াসহ অন্যান্য অননুমোদিত অবকাঠামো নির্মাণ বন্ধ এবং চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের নিষ্পত্তি, তিনবিঘা করিডোর দিয়ে পাটগ্রাম হতে দহগ্রাম পর্যন্ত অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সম্নেলনে।
টিজে/টিএ